‘‌সরাসরি শঙ্কর’‌ নয়া কর্মসূচি চালু করলেন শিলিগুড়ির বিধায়ক, রবিবাসরীয় দিনে মানুষের ঢল

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদল হতেই পথে নেমে মানুষের কাজ করতে শুরু করেছেন বিজেপির নেতা–মন্ত্রীরা। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রত্যেক জেলায় চষে বেড়াচ্ছেন। প্রশাসনিক বৈঠক করছেন। আবার নবান্নে ফিরে এসে করছেন মন্ত্রিসভার বৈঠক থেকে শুরু করে সচিব স্তরের বৈঠক। এমনকী সাধারণ মানুষের কথা শুনতে দলীয় কার্যালয়ে ‘‌জনতার দরবার’‌ করছেন। এবার একই পথে হাঁটলেন শিলিগুড়ির বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। আজ, রবিবার বিধায়ক হয়ে ভোটারদের অভাব–অভিযোগ শুনতে ‘‌সরাসরি শঙ্কর’‌ কর্মসূচি নিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

আজ বাঘাযতীন পার্কে এই কর্মসূচি শুরু হয়। সরাসরি বিধায়ককে অভাব–অভিযোগ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আর তাতেই রবিবাসরীয় সকালে মানুষের ঢল নামল সেখানে। যা গড়ায় দুপুর পর্যন্ত। এবার থেকে মাসে একদিন করে এই কর্মসূচি করা হবে বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। রবিবাসরীয় দিনে একেবারে টেবিল চেয়ার পেতে এলাকার বাসিন্দাদের অভাব অভিযোগ শুনতে বসেন শঙ্কর ঘোষ। নিজেই নথিবদ্ধ করে নিচ্ছেন সব কিছু খাতায়। সেগুলি সমাধান করে আবার বসবে ওই কর্মসূচি। সেদিন সমাধানের কথা জানিয়ে দেবেন বিধায়ক বলে জানা গিয়েছে।

আজ খোলা আকাশের নিচে, বেঞ্চ পেতে বসেছেন বিধায়ক শঙ্কর ঘোষ। লিপিবদ্ধ করছেন বাসিন্দাদের অভাব অভিযোগ। এই ছবি দেখে বাসিন্দারা বলছেন, শুধু ১৫ বছর নয়, শিলিগুড়ির মানুষদের কাছে এই ছবিটা প্রথম। তাঁরা আসছেন, সরাসরি জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পারছেন। আর বিধায়ক বলছেন, সমস্যা সমাধানের জন্য কিছুটা সময় দরকার। তাঁরা সদ্যই ক্ষমতায় এসেছেন। সবটা দেখে বুঝে নিতে তাঁদের সময় লাগবে। তাই বাসিন্দাদের অভিযোগ লিখে নিলেও, তাঁদের একটু অপেক্ষা করতে বলছেন শঙ্কর ঘোষ।

তবে মুখ্যমন্ত্রীর পাশাপাশি শুধু শঙ্কর ঘোষ নয়, খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া থেকে বিধায়ক সুব্রত মৈত্রও মাঠে নেমে কাজ করছেন। এই বিষয়ে শঙ্কর ঘোষ বলেন, ‘এই রাজ্যের মানুষদের যেন ন্যায়বিচার দিতে পারি। নানা ধরণের সমস্যা তৈরি হয়েছে। মানুষ চাইছেন সমস্যাগুলো দূর হোক। ১৫ বছরে এই রাজ্যে যে জঞ্জাল তৈরি হয়েছে সেটা ১৫ দিনে পরিষ্কার করা সম্ভব নয়। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আর রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের কথা মতো, আমরা পশ্চিমবঙ্গে মানুষের সরকার গড়তে চাইছি। মানুষের সরকার হিসেবে এই সরকারকে প্রতিষ্ঠা করতে চাইছি। আমি সবসময় মানুষের পাশে থাকতে ভালবাসি। এখন যে দল সরকারে এসেছে, আমি সেই দলের প্রতিনিধি। তাই দায়িত্ব নিয়েই মানুষের অভাব দূর করার চেষ্টা করছি।’‌

অধিনায়কের পদ থেকে সরানো হবে পন্থকে? পরিকল্পনা জানাল লখনউ

ফলতায় ধূলোয় মিশল ‘‌ডায়মন্ড মডেল’‌, গেরুয়া ঝড়ে উড়ে গেল ‘‌স্বঘোষিত পুষ্পা’‌

গৃহবধূ ও নাবালিকাকে বাংলাদেশে পাচার! গ্রেফতার তৃণমূল নেতা

তীব্র গরমে নষ্ট হয়েছে দুধ? ফেলে না দিয়ে বানান সুস্বাদু ছানার সন্দেশ

আজ প্রিমিয়ার লিগে গার্দিওলা ও সালাহর বিদায়ী ম্যাচ

বিমানে ফোন চার্জ দিতেই বিপত্তি! মাঝ আকাশে রুট বদলাল বিমান

সন্ধ্যার হালকা খিদেতে বাইরের খাবার নয়, বাড়িতেই বানান মজাদার আফগানি সয়াবিন চাঁপ

স্ত্রী লিভার ক্যান্সারে আক্রান্ত, বাবা আইসিউ-তে ভর্তি, চিন্তায় ঘুম উড়েছে শোয়েবের

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

‘‌সরাসরি শঙ্কর’‌ নয়া কর্মসূচি চালু করলেন শিলিগুড়ির বিধায়ক, রবিবাসরীয় দিনে মানুষের ঢল

অফসাইডে গোল বাতিল কেন? মগড়ার মাঠে রেফারিকে বেধড়ক মারধরের অভিযোগ

গরমে হালকা খাবার, ২০ মিনিটেই তৈরি করুন ৬ ধরনের সুস্বাদু খিচুড়ি