অফিসের টিফিনের জন্য বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর সবজি-ভরা ওমলেট

Share:

নিজস্ব প্রতিনিধি:  সকালের ব্যস্ততায় অনেকেই অফিসের টিফিনে কী নেওয়া যায় তা নিয়ে চিন্তায় থাকেন। তারউপর গরম কাল। একটু ভারী খাবার খেলেই শরীর অসুস্থ হওয়ার ভয় থাকে।  এমন সময় সবজি ভরা ওমলেট হতে পারে একদম পারফেক্ট একটি খাবার। ডিমের সঙ্গে নানা রকম সবজি মিশিয়ে তৈরি এই ওমলেট যেমন খেতে ভাল, তেমনই শরীরের জন্যও খুব উপকারী। পেটও ভরা রাখে অনেকক্ষণ। 

উপকরণ 

ডিম: ২ থেকে ৩টি

সবজি: আধা কাপ (মিহি কুচি করা) – পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম (বেল পেপার), গাজর ও মাশরুম

তেল বা মাখন: ১ টেবিল চামচ

লবণ ও গোলমরিচ: স্বাদমতো 

ধনেপাতা কুচি এবং সামান্য চিজ 

পদ্ধতি

প্রথমে এক্ট্য একটি প্যানে সামান্য তেল বা মাখন গরম করে তাতে পেঁয়াজ, ক্যাপসিকাম, ও মাশরুম ৩-৪ মিনিট মাঝারি আঁচে  ভেজে নিন।  সবজি সামান্য নরম  হলে সামান্য লবণ ও গোলমরিচ দিয়ে নামিয়ে নিন। এবার একটি বাটিতে ডিম ভেঙে লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। তাতে দিয়ে দিন ওই সবজি। তারপর প্যানে অল্প মাখন দিয়ে অমলেটের আকারে দিয়ে দুই পিঠ ভেজে তুলে নিন। কম তেল ব্যবহার করে বানালে এটি কম ক্যালোরির স্বাস্থ্যকর খাবার হয়ে ওঠে। ফলে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। হালকা ও পুষ্টিকর হওয়ায় এই খাবার সহজেই হজম হয় এবং পেট ভার লাগে না। মাত্র ১০ মিনিটেই তৈরি হয়ে যায়। তাই সকালে তাড়াহুড়োর মধ্যেও সহজে বানানো সম্ভব। ওমলেটের সঙ্গে ২ পিস ব্রাউন ব্রেড, সামান্য স্যালাড বা টমেটো সস রাখলে টিফিন আরও সুস্বাদু হয়ে ওঠে।  

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

একলাফে আবারও ৫০০০ টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ঘুম উড়ল ক্রেতাদের

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া

লুটেরি দুলহান, বিয়ের পর দিন নতুন বউয়ের কাণ্ডে ঘুম উড়ল শ্বশুরবাড়ির

কলকাতায় শুরু হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

‘তোলবাজির’ টাকা ফেরত!‌ গোসাবায় বিজেপি কর্মীর অর্থ মেটালেন তৃণমূল নেতা

সর্ষে-পোস্তর পুরে ভরা ঝিঙে ভাজা, একবার খেলে বারবার চাইবে

কেকেআর অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন অজিঙ্কা রাহানে