অ্যাকশন-কমেডিতে বাজিমাত করার পর এবার এলিয়েন থ্রিলারে অক্ষয় কুমার

অ্যাকশন, ক্রাইম, রোমান্টিক, কমেডির পর এবার এলিয়েন থ্রিলারে অক্ষয় কুমার। জানা গিয়েছে, কনিশ ভার্মার আসন্ন চলচ্চিত্র 'সমুক’-এ চুক্তিবদ্ধ হয়েছেন' খিলাড়ি'।

Share:

নিজস্ব প্রতিনিধি: অ্যাকশন, ক্রাইম, রোমান্টিক, কমেডির পর এবার এলিয়েন থ্রিলারে অক্ষয় কুমার। জানা গিয়েছে, কনিশ ভার্মার আসন্ন চলচ্চিত্র ‘সমুক’-এ চুক্তিবদ্ধ হয়েছেন’ খিলাড়ি’। বিপুল শাহ প্রযোজিত এবং আশিন এ শাহ সহ-প্রযোজিত ছবিটির ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নির্মাতারা জানিয়েছেন, ছবির বিষয়বস্তু হবে সারভাইভাল হরর। রিপোর্ট অনুসারে, ‘সনক’, ‘ইনসাইড এজ’ এবং ‘গ্লোরি’- খ্যাত পরিচালক কনিশ ভার্মা দুই বছরেরও বেশি সময় ধরে ছবিটি তৈরি করছেন। আর ছবিতে ভিনগ্রহের প্রাণী এলিয়েনের নানা কর্মকাণ্ড ফুটিয়ে তোলার জন্যে আন্তর্জাতিক প্রযুক্তি দল ছবির সঙ্গে যুক্ত হয়েছে।

ছবির অ্যাকশন দৃশ্যগুলি পরিচালনার জন্যে ব্রিটিশ স্টান্ট কো-অর্ডিনেটর লুক টাম্বারকে নিযুক্ত করা হয়েছে। এলিয়েন প্রাণীটির নকশা তৈরির জন্য ক্রিয়েচার এফেক্টস ডিজাইনার অ্যালেক গিলিসকে নিযুক্ত করা হয়েছে। প্রযোজকরা প্র্যাকটিক্যাল এফেক্টসের উপর জোর দিচ্ছেন অর্থাৎ প্রাণীটিকে শারীরিকভাবে সেটে উপস্থিত রাখার জন্য ডিজাইন করা হয়েছে। ছবির বিষয়ে প্রযোজক বিপুল শাহ জানিয়েছেন, ‘আমরা সবসময় ভিন্ন ভিন্ন ঘরানার ছবি দেখানোর চেষ্টা করি। ‘সমুক’ এমন একটি ছবি হতে চলেছে, যা ভারতীয় সিনেমায় আগে কখনও হয়নি। আমাদের লক্ষ্য দর্শকদের বিশ্বমানের এলিয়েন থ্রিলার উপহার দেওয়া।’ এরপর পরিচালক বলেছেন, ‘সায়েন্স-ফিকশন হরর সিনেমার প্রতি আগ্রহ থেকেই এই সিনেমাটির ভাবনা। ছবিতে অক্ষয় স্যারকে পেয়ে আমি ভাগ্যবান। আমি সবসময় চেয়েছি, সেটে এমনভাবে এলিয়েনকে উপস্থাপনা করা, যাতে দর্শকদের মনে হয় প্রাণীটি শারীরিকভাবে ছবিতে রয়েছে। কোনও প্রযুক্তিগতভাবে নয়।’

এদিকে অক্ষয় কুমারও ছবিতে কাজ করার বিষয়ে জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। ‘সমুক’-এর চিত্রনাট্য ও বিষয়বস্তু আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে। আর এলিয়েন থ্রিলার আমার জন্য এবং আমাদের ভারতীয় সিনেমার জন্যে সম্পূর্ণ নতুন একটি ধারা। আমি এটিতে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত।’ ছবিতে কাজ করছেন অ্যালেক গিলিস, যিনি একজন আকাদেমি অ্যাওয়ার্ড-মনোনীত ক্রিয়েচার এফেক্টস ডিজাইনার, পাঁচ দশক ধরে হলিউডের ক্রিয়েচার ফিল্ম নির্মাণের কাজে যুক্ত। ‘এলিয়েন: রোমুলাস’ সহ ‘ এলিয়েন ‘ এবং ‘প্রিডেটর’ ফ্র্যাঞ্চাইজির কাজে তাঁর অবদান অনস্বীকার্য। তিনিও এই ছবিতে কাজের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান বলেছেন।

এদিকে অক্ষয় কুমারকে সর্বশেষ দেখা গিয়েছে পরিচালক প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’ (২০২৬) ছবিতে, যেখানে ওয়ামিকা গাব্বি, রাজপাল যাদব এবং প্রয়াত অভিনেতা আসরানি অভিনয় করেছিলেন। এরপর এই অভিনেতাকে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ (২০২৬) ছবিতে দেখা যাবে।

অমিতাভকে দেখতে ‘জলসা’র বাইরে চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে জ্ঞান হারালেন ভক্ত

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

সাঁকরাইলে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড গ্রেফতার

লক্ষ্য প্লে অফের টিকিট, মুম্বইকে ২০৬ রানের টার্গেট দিল রাজস্থান

বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, ফলতা পুনর্নির্বাচনে জামানত জব্দ স্বঘোষিত পুষ্পার

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

মহিলাকে উত্যক্তে প্রতিবাদ করায় আইনজীবীকে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্রের কোপ

৯ বছরের শিশুকে ধর্ষণের পর নদীতে স্নান করিয়ে বাড়ি পৌঁছে দিল পড়শি ধর্ষক

শুভেন্দুর কথা রাখল ফলতা, লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু