ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব! স্বামী-স্ত্রীসহ তিনজনকে নৃশংসভাবে হত্যা, আতঙ্ক এলাকাজুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার (২৪ মে) গভীর রাতে হরিয়ানার সোনিপত ঘটে গিয়েছে হাড়হিম করা ঘটনা। এক ব্যক্তির বিরুদ্ধে স্বামী-স্ত্রী সহ তিনজনকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে। তাণ্ডব চালানোর পর  অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেই জানিয়েছে স্থানীয়রা। 

টিডিআই কুন্ডলিতে অবস্থিত বিপিএল ফ্ল্যাটে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। আকস্মিক এই ঘটনায় এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে তিনজনের উপর হামলা চালিয়েছে। পুলিশ  নিহতদের চিহ্নিত করেছে। তাঁরা হলেন সোনিপতের কোট মহল্লার বাসিন্দা বিজয় ও তার স্ত্রী সুনিতা এবং অন্য জন হলনে স্বাতী। তিনি বাদোলি গ্রামের বাসিন্দা। পুলিশের মতে, তিনজনকেই ধারালো অস্ত্র ও ভারী বস্তু দিয়ে আক্রমণ করা হয়েছিল। আক্রমণের নৃশংসতা থেকে পুলিশ অনুমান করছে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলটি ঘিরে ফেলেছে। প্রমাণ সংগ্রহের জন্য পুলিশ একটি ফরেনসিক টিমকেও ডেকে পাঠায় ।  

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিপিএল ফ্ল্যাটের বাসিন্দা ব্রহ্মপ্রকাশ নামের এক ব্যক্তি এই অপরাধ করেছে। তবে, হত্যাকাণ্ডের সঠিক উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। পারিবারিক বিবাদ, ব্যক্তিগত শত্রুতা এবং অন্যান্য বিষয় খতিয়ে দেখে পুলিশ মামলাটির তদন্ত করছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা এবং মৃত ব্যক্তিদের প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গভীর রাতে তারা চিৎকারের শব্দ শুনেছিলেন, কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনজনই মারা যান। পুলিশ তিনটি মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ পলাতক অভিযুক্তের সন্ধান করছে। শুরু হয়েছে তদন্ত। 

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি