প্রকাশ্য রাস্তায় আক্রমণ, ছুরির আঘাতে মৃত্যু বাবা-ছেলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর প্রদেশের কানপুরে সামান্য একটি বাইক সংঘর্ষকে কেন্দ্র করে ঘটে গেল ভয়াবহ খুনের ঘটনা। রবিবার রাত প্রায় ৮টা নাগাদ নওবস্তা এলাকায় প্রকাশ্য রাস্তায় তিন যুবকের হামলায় প্রাণ হারান এক বাবা ও তাঁর ছেলে। গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য। ঘটনাটি ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাশীরাম কলোনির বাসিন্দা শিবনারায়ণ দ্বিবেদী তাঁর দুই ছেলে শিবম ও সত্যমকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন। তাঁরা একটি মার্বেলের শোরুমে কাজ করতেন। ফেরার পথে একটি মোড়ে পেছন থেকে আসা একটি অ্যাপাচি বাইকের সঙ্গে তাঁদের ধাক্কা লাগে। আহত সত্যমের দাবি, তাঁরা শুধু ধীরে বাইক চালানোর অনুরোধ করেছিলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অপর বাইকে থাকা তিন যুবক। সত্যম জানিয়েছেন, অভিযুক্তরা তাঁদের বাইক থামিয়ে প্রথমে হেলমেট দিয়ে মারধর শুরু করে। পরে তাদের মধ্যে একজন ছুরি বের করে হামলা চালায়। শিবনারায়ণ ও তাঁর বড় ছেলে শিবম গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় তাঁদের কাছের দুটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলেও ভর্তি নিতে অস্বীকার করা হয়। পরে সরকারি হ্যালেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত জানান। সত্যম বর্তমানে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃভয়াবহ দুর্ঘটনা! রডবোঝাই ট্রাক উল্টে মৃত ১৫, আহত একাধিক

ঘটনার খবর পেয়ে পুলিশ কমিশনার রঘুবীর লাল হাসপাতালে পৌঁছে তদন্ত করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিনজনের পরিচয় শনাক্ত হয়েছে, শিব বর্মা, করণ বর্মা ও উৎসব অবস্থি। এদের মধ্যে শিব বর্মাকে গ্রেফতার করা হয়েছে, বাকি দু’জনের খোঁজ চলছে। এদিকে মৃত শিবমের মা শোকে ভেঙে পড়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তাঁর প্রশ্ন, “আমার ছেলে ও স্বামীর কী দোষ ছিল? আমি শুধু ন্যায়বিচার চাই।” এই নির্মম ঘটনার পর কানপুরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ বাড়ছে।

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

একলাফে আবারও ৫০০০ টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ঘুম উড়ল ক্রেতাদের

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া

লুটেরি দুলহান, বিয়ের পর দিন নতুন বউয়ের কাণ্ডে ঘুম উড়ল শ্বশুরবাড়ির

কলকাতায় শুরু হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

‘তোলবাজির’ টাকা ফেরত!‌ গোসাবায় বিজেপি কর্মীর অর্থ মেটালেন তৃণমূল নেতা

সর্ষে-পোস্তর পুরে ভরা ঝিঙে ভাজা, একবার খেলে বারবার চাইবে

কেকেআর অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন অজিঙ্কা রাহানে