‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

ছবির বিভিন্ন দৃশ্য নিয়ে নেটমহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। যার মধ্যে একটি অভিনেত্রী অনন্যা পাণ্ডের ভারতনাট্যম নাচ ফর্ম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ভারতীয় সংস্কৃতিকে এবার ছেড়ে দিন, আর ছেলেখেলা নয়’, সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্কের মুখে অনন্যা পাণ্ডে। তাঁর ‘ভারতনাট্যম’ নৃত্যশৈলী নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভারতবর্ষের ৮ ক্ল্যাসিকাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্যের মধ্যে শীর্ষে রয়েছে তামিলনাড়ুর ভারতনাট্যম ডান্স ফর্ম। ভারতবর্ষের যে কোনও নৃত্যশিল্পীর কাছেই ক্ল্যাসিকাল ঘরানার নাচের গুরুত্ব অপরিসীম। সেই ভারতনাট্যম নৃত্যশৈলীকে নিয়েই ঠাট্টা! গত শুক্রবার মুক্তি পেয়েছে অনন্যা পাণ্ডে এবং লক্ষ্য অভিনীত ‘চাঁদ মেরা দিল’। তবে ছবিটি বক্সঅফিসে তেমন ভাল পারফর্ম্যান্স করতে পারছে না। ছবির বিভিন্ন দৃশ্য নিয়ে নেটমহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। যার মধ্যে একটি অভিনেত্রী অনন্যা পাণ্ডের ভারতনাট্যম নাচ ফর্ম।

রোমান্টিক চলচ্চিত্রটির দুটি গুরুত্বপূর্ণ দৃশ্যে চাঁদনিকে রোবটিক-ভরতনাট্যমের ফিউশনে নাচতে দেখা গিয়েছে। একটি, যখন সে কলেজের ছাত্রী, আর লক্ষ্যের সঙ্গে প্রথমবার দেখা হয়। আর দ্বিতীয়টি, তাঁর কলেজের প্রাক্তনীদের পুনর্মিলনী ইভেন্টে। অভিনেত্রীর সেই নাচই এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় তুলেছে। বেশ কয়েকজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী এটিকে প্রাচীন নৃত্যশৈলীর চরম অপমান বলে অভিহিত করেছেন। ছবিতে অনন্যার চরিত্রটিকে প্রথাগত নাচের পরিবর্তে, ভারতনাট্যমের সঙ্গে হিপ-হপ করতে দেখা গিয়েছে। আর তা দেখে নায়ক লক্ষ্যের চরিত্র আরবকে মুগ্ধ হতে দেখা দিয়েছে।

 

ভিডিও ভাইরাল হতেই কেউ বলেছেন, ‘কোরিওগ্রাফি নিয়ে তামাশা। ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা। স্টেপগুলো এআই (AI) দিয়ে করানো উচিত ছিল। তাহলে আরও ভালো হত।’ অন্য একজন বলেছেন, ‘নায়িকা নাচ নিয়ে রীতিমতো উপহাস করছে। বলিউডের ছেলেমেয়েরা পাশ্চাত্য নৃত্যশৈলী নিয়েই থাকুক। ভারতীয় সংস্কৃতির বিকৃতি করা হচ্ছে।’ কিংবদন্তি ভারতনাট্যম নৃত্যশিল্পী অনিতা রত্নমও এই দৃশ্যের সমালোচনা করে লিখেছেন, ‘এই ক্লিপটি দেখে মনে হল, এই নৃত্যশৈলী সম্পর্কে কোনও ধারণা নেই নির্মাতাদের। ভারতনাট্যম অবজ্ঞার পাত্র নয়। হাত-পা ছোড়াছুড়ি করলেই ভারতনাট্যম ডান্স করা যায়না।’ আর একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভরতনাট্যমের প্রতিষ্ঠা হয়েছিল খ্রিস্টপূর্ব ২০০ সালে এবং এর সমাপ্তি ঘটল ২০২৬ সালে অনন্যা পাণ্ডের হাত ধরে।’

তামিলনাড়ুতে মহিলাদের নিরাপত্তা ও যৌন অপরাধ দমনে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী বিজয়ের

ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি গ্রেফতার

২ রানে ৬ উইকেট, টি টোয়েন্টির সবচেয়ে কৃপণ বোলার বতসোয়ানার নাবিল

টি-টোয়েন্টিতে গেইলের অবিস্মরণীয় রেকর্ড ভাঙা লক্ষ্য বৈভবের

নবান্নের কড়া নির্দেশের পরই নতুন হোল্ডিং সেন্টারে তিন অনুপ্রবেশকারী, লালগোলায় আলোড়ন

একের পর এক পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফা, দায়িত্বে প্রশাসকরা

রাতে ঝিলের জলে নৌকাবিহার, মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

বারাসতে পোস্ট অফিসে সিএএ সার্টিফিকেট পেতে হেনস্থার অভিযোগ ,সরজমিনে তদন্তে খাদ্যমন্ত্রী

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

ফুলের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণ নবম‌ শ্রেণির পড়ুয়ার

কোন্নগরে চলল বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের