ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি ,বসিরহাট: বাংলাদেশি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তর করা হয়েছে বিএসএফকে। কাঁটাতার দিতে গিয়ে বাংলাদেশের বিজিবির সঙ্গে বিএসএফের(BSF) উত্তপ্ত বাক্য বিনিময় এবং পরবর্তীকালে ফ্ল্যাগ মিটিং হয়েছে। এমত পরিস্থিতিতে ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি আটক। বিএসএফ আটক করে বাংলাদেশিদের স্থানীয় থানার হেফাজতে দেয়। ধৃতদের বসিরহাট মহাকুমা আদালতে পেশ করে পুলিশ।বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সময় বিএসএফের হাতে তিন বাংলাদেশি সহ দালাল আটক হয়।

উত্তর ২৪পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) অন্তর্গত শওকাত ফকিরের বাড়ি বাংলাদেশের নড়াইলে। বাংলাদেশ থেকে দালাল মারফত সে ভারতে আসার চেষ্টা করছিল বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্ত দিয়ে। ঠিক তখনই বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে আটক করে। জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, আব্দুর রহমান গাজী ও এরফান গাজী তারা মোটা টাকার বিনিময় ওই বাংলাদেশিকে বাংলাদেশ থেকে ভারতে পাচার করার চেষ্টা করছিল ।তাদেরকে আটক করে থানার হাতে তুলে দেয় বিএসএফ।

এরপর পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা কোন বৈধ কাগজ দেখাতে না পারায় চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অপরাধে গ্রেফতার করে। বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার চলছে। ২১ কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় দ্রুত কাঁটাতারের বেড়া লাগাবার জন্য বিএসএফ জোর কদমে উদ্যোগ নিয়েছে। এমত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে চোরা পথে ভারত ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালাচ্ছে বেশ কিছু সে দেশের নাগরিক। কিন্তু পুলিশ প্রশাসন ও সীমান্তবর্তী এলাকায় বিএসএফ সজাগ থাকায় ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী।

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

ছেলে বিহানকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা, কিন্তু রাখলেন শর্ত, সেটা কী?

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌

ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি গ্রেফতার

২ রানে ৬ উইকেট, টি টোয়েন্টির সবচেয়ে কৃপণ বোলার বতসোয়ানার নাবিল