ছেলে বিহানকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা, কিন্তু রাখলেন কোন শর্ত?

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার পন্থা অবলম্বন করলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। ছেলের ছবি না তোলার অনুরোধ করলেন পাপারাজ্জিদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার পন্থা অবলম্বন করলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। ছেলের ছবি না তোলার অনুরোধ করলেন পাপারাজ্জিদের। বর্তমানে সেলিব্রিটিদের নয়া ট্রেন্ডিংয়ে রয়েছে সন্তানদের মুখ না দেখানো। শুধু তাই নয়, মুম্বই আলোকচিত্রীদের থেকেও দূরে রাখার চেষ্টা করেন তাঁরা। সোমবার সকালে নবজাতক পুত্র বিহান কৌশলকে নিয়ে মুম্বই বিমানবন্দরে দেখা দেন ভিকি-ক্যাটরিনা। পাপারাজ্জিদের সঙ্গে তাঁদের আলাপচারিতা করতেও দেখা যায়। তবে ফটোগ্রাফাররা বিমানবন্দরে ভিকির ছবি তুলতে পারলেও, কোলে সন্তান থাকায় ক্যাটরিনা পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দেননি। অভিনেত্রী ফটোগ্রাফারদের তাঁদের ছেলের ছবি না তোলার অনুরোধ করেন। আর সেই কথা শুনেছেন মুম্বইয়ের আলোকচিত্রীরা।

তবে বিহানের ছবি না তুলতে পারলেও ছেলেকে পাপারাজ্জিদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন ভিকি-ক্যাটরিনা। ক্যাটরিনা ভিকির সঙ্গেই ছিলেন, কিন্তু ছেলে কোলে থাকায় তিনি ছবি তুলতে অসম্মতি জানান। আসলে এই দম্পতি তাঁদের ব্যক্তিগত জীবন লোকচক্ষুর আড়ালে রাখতেই ভালবাসেন। এছাড়া পুত্রের জন্মের পর থেকে পারিবারিক জীবনেও গোপনীয়তা বজায় রাখছেন তারকা দম্পতি। মে-র শুরুতে, ভিকির ৩৮তম জন্মদিন সেলিব্রেশনের একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেখানেই তাঁরা তাঁদের সন্তানের এক ঝলক দিয়েছেন। তাতে ভক্তরা আদুরে মন্তব্য করেন।

পোস্টটিতে ক্যাটরিনা লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি শুধু তোমার ব্যক্তিত্বের জন্যই নয়, বরং এই কারণেও যে, আমি তোমাকে এমন সব বিষয়ে যে প্রশ্ন করি, যার উত্তর তোমার পক্ষে জানা কোনভাবেই সম্ভব নয়, তবুও তুমি সেগুলোর উত্তর দাও।’ গতবছর ৭ নভেম্বর ক্যাটরিনা ও ভিকি তাঁদের প্রথম সন্তান বিহান কৌশলকে স্বাগত জানান। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের বিলাসবহুল রিসোর্টে এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এদিকে, কাজের ক্ষেত্রে ভিকিকে পরবর্তীতে সঞ্জয় লীলা বনশলীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ দেখা যাবে।

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌

ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি গ্রেফতার

২ রানে ৬ উইকেট, টি টোয়েন্টির সবচেয়ে কৃপণ বোলার বতসোয়ানার নাবিল