শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইল ফোন প্রেমীদের জন্য সুখবর। শিগগিরই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5 । আশা করা হচ্ছে, এই হ্যান্ডসেটটির ব্যাটারি হবে আরও বেশি শক্তিশালী। সেই সঙ্গেই থাকবে বেশ কয়েকটি উন্নতমানের ফিচার। জানা গিয়েছে, ভারতে হ্যান্ডসেটটি কালো রংয়ের ভ্যারিয়েন্টে লঞ্চ হবে এবং এর পেছনের প্যানেলে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। ভারতীয় বাজারে ফোনের দাম হতে পারে ৪০ হাজারের নিচে। জেনে নিন কেমন হবে ফিচার। 

যদিও বলা হয়েছিল দাম সহ আরও বিস্তারিত তথ্য লঞ্চের সময় জানানো হবে।  কিন্তু লঞ্চের আগেই সেই তথ্য ফাঁস হয়েছে। জানা গিয়েছে, ভারতীয় সংস্করণটিতে চিনে লঞ্চ হওয়া মডেলটির মতোই স্পেসিফিকেশন থাকবে।   Redmi Turbo 5 ভারতে অ্যামাজনের মাধ্যমে পাওয়া যাবে বলে  নিশ্চিত করা হয়েছে।

চিনে লঞ্চ করা হয়েছে Redmi Turbo 5 , জেনে নিন স্পেসিফিকেশন 

ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩৫০০ নিটস সর্বোচ্চ ব্রাইটনেস সহ একটি ৬.৫৯-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। যার রেজোলিউশন 1,268 x 2,756 পিক্সেল, 480Hz পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট, ডলবি ভিশন, HDR10+ সাপোর্ট। রয়েছে ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র‍্যাম এবং 512 জিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজ। ধুলো এবং জলরোধী সুরক্ষার জন্য এতে IP66, IP68, IP69, এবং IP69K রেটিং রয়েছে। 

Redmi Turbo 5-এর চিপসেট

চিনে লঞ্চ হওয়া এই রেডমি হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ আল্ট্রা চিপসেট এবং মালি-জি৭২০ এমসিবি জিপিইউ দ্বারা চালিত। এটি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৬-এর উপর ভিত্তি করে তৈরি  HyperOS 3-এ চলে।

Redmi Turbo 5-এর ডুয়াল রিয়ার ক্যামেরা

রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি ৫০-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮-মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এতে একটি ২০-মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও আছে।

Redmi Turbo 5-এর ব্যাটারি

হ্যান্ডসেটটিতে 100W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্টসহ একটি 7,560mAh সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

চিনে লঞ্চ হওয়া এই ফোন যেটির ১২জিবি + ২৫৬জিবি র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনের রয়েছে তার প্রারম্ভিক মূল্য  CNY ২,২৯৯ (প্রায় ৩০,০০০ টাকা)।

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?