‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

অনুমতি ছাড়াই কোলে তুলে নিল ভক্ত, ভয়ঙ্কর এক অভিজ্ঞতা সামনে আনলেন পণ্ডিত রবি শঙ্করের কন্যা তথা গ্র্যামি মনোনীত সেতার বাদক, সঙ্গীত পরিচালক-প্রযোজক অনুষ্কা শঙ্কর।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুমতি ছাড়াই কোলে তুলে নিল ভক্ত, ভয়ঙ্কর এক অভিজ্ঞতা সামনে আনলেন পণ্ডিত রবি শঙ্করের কন্যা তথা গ্র্যামি মনোনীত সেতার বাদক, সঙ্গীত পরিচালক-প্রযোজক অনুষ্কা শঙ্কর। এই ঘটনায় চরম মানসিক আঘাত পেয়েছিলেন তিনি। অনুমতি ছাড়া তারকাদের ব্যক্তিগত পরিসীমায় ভক্তদের ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এমন দৃশ্য দেখা যায়। অনুষ্কা জানালেন, গত সপ্তাহে অনুষ্ঠানের পর তাঁর সঙ্গে এই অস্বস্তিকর ঘটনাটি ঘটেছিল। সেখানে একজন ব্যক্তি কোনও অনুমতি না নিয়েই তাঁর শরীর অশ্লীলভাবে স্পর্শ করেন, আর কোনও কারণ ছাড়াই তাঁকে কোলে তুলে নেন। প্রথমে ঘটনাটি তিনি হেসে উড়িয়ে দিলেও পরে খুবই ভয় পেয়েছিলেন। যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।

সোমবার, সেই ঘটনাটি স্মরণ করে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘গত সপ্তাহান্তে একজন ব্যক্তি আমার হঠাৎ করেই আমাকে কোলে তুলে নিয়েছিল। কিছু বুঝে ওঠার আগেই তিনি আমার শরীরে হাত দেয়। যদিও সে প্রথমে আমাকে কোলে তোলার অনুমতি চেয়েছিল, কিন্তু উত্তরের অপেক্ষা না করেই আমাকে শূন্যে তুলে নেন। আসলে আমি সেদিন শো-এর পর কয়েকজন ভক্তের সঙ্গে দেখা করছিলাম, তখনই ঘটনাটি ঘটে আমার সঙ্গে। তবে আমি হেসে তাঁকে কোল থেকে নামিয়ে দিতে বলি, এবং পোস্টারে সই করে সেখান থেকে চলে আসি। কিন্তু আমার বিশ্বাস, লোকটির কোনও অসৎ উদ্দেশ্য ছিল না। তিনি সম্ভবত উত্তেজনার বশেই আমাকে কোলে তুলে নিয়েছিল। অন্যকিছু ভাবতে চাইনি। তবে আমি এই ঘটনায় রীতিমতো চমকে গিয়েছিলাম। কয়েক দিন পর বাস্তবটা বুঝতে পারি। সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি যে, তাৎক্ষণিকভাবে কেউ সীমা লঙ্ঘন করলে তাঁকে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হয়। আমি এখনও মানসিকভাবে এই ঘটনা নিয়ে বিরক্ত। তাই আপনাদের বলব নিজের অনুভূতি চেপে রাখবেন না। তা প্রকাশ্যে আনা উচিত সকলের।’

অনুষ্কা শঙ্কর সম্পর্কে

অনুষ্কা একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান সেতার বাদক ও সঙ্গীতশিল্পী। তিনি কিংবদন্তী সঙ্গীতশিল্পী রবি শঙ্করের কন্যা। অল্প বয়সেই বাবার কাছে প্রশিক্ষণ নিয়েছেন। এখন তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম বিশ্বব্যাপী মুখ।
বিগত বছরগুলোতে তিনি একাধিক গ্র্যামি মনোনয়ন পেয়েছেন। ২০০৬, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০২১, ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে গ্র্যামির বিভিন্ন বিভাগে মনোনীত হয়েছিলেন।

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

ছেলে বিহানকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা, কিন্তু রাখলেন শর্ত, সেটা কী?

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

প্রেম যে কাঁঠালের…! ১৪ বছরের কিশোরের প্রেমে হাবুডুবু ৪০ বছর বয়সী চার সন্তানের জননী

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌

ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি গ্রেফতার

২ রানে ৬ উইকেট, টি টোয়েন্টির সবচেয়ে কৃপণ বোলার বতসোয়ানার নাবিল