ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে দিতে হবে অথবা ধ্বংস করতে হবে, কড়া বার্তা ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম যুদ্ধ থামানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। নতুন করে বাড়ছে আমেরিকার সঙ্গে যুদ্ধের আশঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের একবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমেরিকার হাতে যদি সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করা না হয় তাহলে ইরানকে ধ্বংস করতে হবে ।

সোমবার (২৫ মে) ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে করা পোস্টে ইরানকে এমনই হুমকি দিয়েছে। তিনি তাঁর পোস্টে লেখেন, “এই সমৃদ্ধ ইউরেনিয়াম (পারমাণবিক ধূলিকণা) হয় অবিলম্বে আমেরিকার কাছে হস্তান্তর করতে হবে, যাতে তারা তা দেশে ফিরিয়ে এনে ধ্বংস করতে পারে। অথবা ইরান সরকারের সঙ্গে সমন্বয় করে বর্তমান স্থানে কিংবা অন্য কোনো সুরক্ষিত জায়গায় এটি পুরোপুরি ধ্বংস করতে হবে।” মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই প্রক্রিয়াটি পরমাণু শক্তি কমিশন বা তা তার সমতুল্য কোনো সংস্থার তত্ত্বাবধানে হওয়া উচিত।

ট্রাম্প এমন এক সময়ে এই মন্তব্য করেছেন যখন তিনি আব্রাহাম চুক্তি সম্প্রসারণের প্রচেষ্টা জোরদার করছেন। তবে ট্রুথ সোশ্যালে আরেকটি দীর্ঘ পোস্টে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’। তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে চুক্তি ব্যর্থ হলে আবারও সংঘাতে ঘটনা ঘটতে পারে।  মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘যদি কোনো চুক্তি না হয়, তাহলে মধ্যপ্রাচ্য শীঘ্রই যুদ্ধক্ষেত্রে ও গোলাগুলিতে ফিরে আসতে পারে, তবে তা আগের চেয়ে আরও বড় ও  ভয়ঙ্কর হয়ে উঠবে।” মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি সম্প্রতি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্রদের বেশ কয়েকজন নেতার  সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। এঁদের মধ্যে রয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরশাহির  প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা। 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক