Ukraine Update: পাঁচ ইউক্রেনীয় নাগরিককে গুলি করে মারল রুশ সেনা

তবে রুশ সেনার দাবি নিয়ে এখনও ইউক্রেনের পক্ষ থেকে কোন্যো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সঙ্ঘাত থামার কোনও লক্ষণই উল্টে। উল্টে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উত্তেজনা চরমে উঠেছে। তার মধ্যে রুশ সেনার পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সীমান্ত টপকানোর দায়ে পাঁচ ইউক্রেনীয় নাগরিককে হত্যা করা হয়েছে। ওই পাঁচ ইউক্রেনীয় অন্তর্ঘাতমূলক কাজকর্মের জন্যই রুশ সীমান্ত টপকে ছিল।’ তবে রুশ সেনার দাবি গুজব বলে উড়িয়ে দিয়েছে ইউক্রেন সরকার। 

গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার মধ্যে বিরোধ তুঙ্গে উঠেছে। ইউক্রেনে রুশ বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা ডনবাসে গণহত্যা চলছে বলে অভিযোগ করে মস্কোর পক্ষ থেকে পড়শি দেশের সীমান্তে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করা হয়। আর তার পর থেকেই ইউক্রেনের উপরে রাশিয়ার আক্রমণ চালানোর জল্পনা জোরদার হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশের পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইউক্রেনের সঙ্গে সঙ্ঘাতে না জড়ানোর আর্জকিও জানানো হয়েছে। যদিও সেই আর্জিতে খুব একটা কর্ণপাত করেননি রুশ প্রেসিডেন্ট।

তার মধ্যেই এদিন পাঁচ ইউক্রেনীয় নাগরিককে গুলি করে হত্যার দাবি করল রুশ সেনা। আর ওই দাবি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এদিন রুশ সেনার পক্ষ এক এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রেন সীমান্ত সংলগ্ন রোস্তবের মিটিয়াকিনকায়ার কাছে এদিন সকাল ছয়টা নাগাদ অবৈধভাবে রুশ সীমান্তে ঢুকে পড়ে পাঁচ ইউক্রেনীয় নাগরিক। নাশকতামূলক কাজকর্মের উদ্দেশেই ওই পাঁচ ব্যক্তি সীমান্ত টপকে ছিল। বাধা দেওয়া হলে সীমান্ত পাহারারত নিরাপত্তা রক্ষীদের উপরে চড়াও হয় ইউক্রেনীয় নাগরিকরা। দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে শেষ পর্যন্ত মারা গিয়েছে অনুপ্রবেশকারী পাঁচ ইউক্রেনীয় নাগরিক।’

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের