‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি,কল্যাণী: আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বলো বন্ধ করে চালু হচ্ছে আপনার সরকারকে বলুন। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেছেন, আগামী সপ্তাহ থেকে বন্ধ হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীকে বলো। তার নতুন নামকরণ হয়েছে আপনার সরকারকে বলুন। পুরোনো নম্বর বদলে যাবে। কর্মসূচি লঞ্চের দিনেই জানিয়ে দেওয়া হবে নতুন নম্বর। বিস্তারিত তথ্য তখনই জানানো হবে।

আগের রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে বলো। ফোন করে নিজেদের অভিযোগ নথিভুক্ত করার কথা বলা হয়েছিল। এবার সেই পরিষেবাই নতুন নামে আরও বৃহৎ আকারে মানুষের উন্নয়নের স্বার্থে আসছে। এখনও পর্যন্ত নম্বরের কথা বলা না হলেও, নামকরণ হয়ে গিয়েছে। সরকার মানুষের সমস্যার কথা শুনবে। সমাধান করার কাজ করবে। নাম বদল হলেও, কাজ করা হবে মানুষের সমস্যার কথা মাথায় রেখেই। মানুষের অভাব অভিযোগের কথা শোনা হবে।

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, আগের সরকারের আমলে প্রশাসনিক বৈঠকে বিপুল খরচ করা হতো। আগে প্রশাসনিক বৈঠকে আসতে হেলিকপ্টার ব্যবহার করা হতো। শুধু গাড়ির মেলা বসে যেত। খরচ হতো ৩-৪ কোটি টাকা। এই সরকার বৈভব, ক্ষমতা দেখাতে চায় না। গঠনমূলক চিন্তা ভাবনা নিয়ে মানুষের জন্য কাজ করতে চায়। আগে বিরোধীদের বৈঠকে ডাকা হতো না। এখন প্রশাসনিক বৈঠকে বিশেষ বিশেষ বিধায়কদের ডাকা হবে। ৫ জুন রাজ্যের সমস্ত ব্লক-পুরসভাতে মায়ের নামে একটি গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি জনকল্যাণ শিবির করারও কথা রয়েছে এই জুন মাসে। রাজনৈতিক কচকচানি শুধু ভোটের সময় থাকুক বলেও জানান মুখ্যমন্ত্রী।  

 

জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বলিউডে ফের শোকের ছায়া! চিরঘুমের দেশে ‘চাক দে ইন্ডিয়া’-খ্যাত অভিনেতা রামাকান্ত দয়ামা

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়