রবিনসন স্ট্রিটের ছায়া বারাকপুরে, বন্ধঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী

রবিনসন স্ট্রিটের ছায়া এবার বারাকপুরে। স্বামীর দেহ আগলে বসেছিলেন স্ত্রী। দুর্গন্ধে ছেয়ে যেতেই প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিনসন স্ট্রিটের ছায়া এবার বারাকপুরে। স্বামীর দেহ আগলে বসেছিলেন স্ত্রী। দুর্গন্ধে ছেয়ে যেতেই প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। অবশেষে পুলিশ এসে দরজা ভেঙে ব্যক্তির দেহ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বারাকপুরের আনন্দপুরী সেন্ট্রাল রোড এলাকায়। এই ঘটনা স্বাভাবিকভাবেই উস্কে দিল ২০১৫ সালের রবিনসন স্ট্রিটের সেই কঙ্কাল কাণ্ডের স্মৃতি। যেখানে দিদির দেহ ছয় মাস ধরে আগলে রেখেছিলেন ভাই পার্থ দে। তবে বারাকপুরের ঘটনা অনেকদিনের নয়।

প্রতিবেশীদের কথায়, ওই বাড়িতে থাকতেন চিকিৎসক শক্তিপদ দেবনাথ ও তাঁর স্ত্রী প্রাক্তন শিক্ষিকা মনীষা দেবনাথ। কয়েকদিন ধরেই তাঁদের বাড়ির বাইরে দেখা যায়নি। দরজা আটকে বসেছিলেন। মঙ্গলবার (২৬ মে) সকালে তাঁদের ঘর থেকে চরম দুর্গন্ধ বেরোলে অনেক ডাকাডাকি করেন তাঁরা। কিন্তু কোনও সাড়া-শব্দ না পেয়ে অবশেষে প্রতিবেশীরা টিটাগড় থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে তাঁদের বাড়িতে পৌঁছে দরজা ধাক্কালেও কোনও সাড়া না পাওয়ায় দরজা ভাঙেন। এবং ঘরের মধ্যে থেকে চিকিৎসক শক্তিপদ দেবনাথের মৃতদেহ উদ্ধার করে। সেই ঘরেই ছিলেন তাঁর স্ত্রী মনীষা দেবনাথ। পুলিশের প্রাথমিক অনুমান বেশ কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে শক্তিপদ বাবুর। কিন্তু তাঁর স্ত্রী কাউকে না জানিয়েই মৃত স্বামীর দেহ আগলে বসেছিলেন।

পুলিশ শক্তিপদ দেবনাথের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দা পার্থ পোদ্দার জানিয়েছেন, ‘প্রায় ১০ দিন আগে মারা গিয়েছেন শক্তিপদ বাবু। ওনার বউ দেহ আগলে বসেছিলেন। যতদূর জানতে পেরেছি ওনার স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত। ঘরে সর্বদা ধূপকাঠি জ্বালিয়ে রাখার জন্যে প্রতিবেশীরা কেউ গন্ধ পায়নি। আজ হয়তো কোনভাবে গন্ধ বাইরে চলে আসে। পুলিশ দেহ নিয়ে চলে গেছে। এখন ওই মহিলা বাড়িতেই আছেন।’ এই ঘটনা রবিনসন কাণ্ডের ঘটনার স্মৃতি উস্কে দিল। যদিও এই কাণ্ডের পর রাজ্যজুড়ে একাধিক এরকম ঘটনা হয়েছে। যেখানে মৃত মায়ের দেহ আগলে বসেছিল ছেলে, বাবার পচাগলা দেহ আগলে বসে রয়েছে ছেলে, এমন অনেক ঘটনার খবর পাওয়া গিয়েছিল।

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি