ইবোলা আতঙ্কে বেঙ্গালুরুতে ‘পর্যবেক্ষণে’ উগান্ডা ফেরত ২৮ বছরের তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আফ্রিকার একাধিক দেশে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা সংক্রমণ ঘিরে ইতিমধ্যেই উদ্বেগ সৃষ্টি হয়েছে। এবার উগান্ডা থেকে ফেরা এক মহিলাকে বেঙ্গালুরুতে পর্যবেক্ষণের জন্য আলাদা করে রাখা হয়েছে।। ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য মহলে সতর্কতা বাড়লেও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারতে এখনও পর্যন্ত ইবোলার কোনও নিশ্চিত সংক্রমণের ঘটনা সামনে আসেনি।

সূত্রের খবর, ২৮ বছর বয়সী ওই তরুণী আহমেদাবাদ হয়ে বেঙ্গালুরু পৌঁছন। শরীরে হালকা ব্যথার উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রথমে তাঁকে একটি হোটেলে রাখা হলেও পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তরুণীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV)-তে। রিপোর্টে ইবোলা ভাইরাসের উপস্থিতি মেলেনি এবং তিনি নেগেটিভ বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে আফ্রিকায় ছড়িয়ে পড়া বুন্ডিবুগিয়ো স্ট্রেনের ইবোলা-কে ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। এখনও পর্যন্ত শতাধিক মৃত্যুর খবর সামনে এসেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারত সরকার বিমানবন্দরগুলিতে নজরদারি আরও কড়া করেছে। উগান্ডা, কঙ্গো ও দক্ষিণ সুদান-সহ আক্রান্ত দেশগুলি থেকে আগত যাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্যবিধি জারি হয়েছে। জ্বর, বমি, অস্বাভাবিক রক্তক্ষরণ বা মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে বিমানবন্দরের স্বাস্থ্য আধিকারিকদের জানাতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ লেবাননে ভয়াবহ হামলা চালাল ইজরায়েল, নিহত শিশুসহ ৩১

বিশেষজ্ঞদের মতে, আধুনিক বিমান পরিষেবার কারণে সংক্রামক রোগ দ্রুত দেশান্তরিত হতে পারে। তাই বিমানবন্দরে স্ক্রিনিং, ভ্রমণ ইতিহাস যাচাই, আইসোলেশন এবং ২১ দিন পর্যন্ত স্ব-পর্যবেক্ষণের মতো পদক্ষেপ সংক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ভারতের স্বাস্থ্য ব্যবস্থা আপাতত সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি