ছাদ থেকে পড়ে পরিচালক অনীক দত্তের রহস্য মৃত্যু, তদন্তে গোয়েন্দারা

গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের একটি ছয়তলা আবাসনের ছাদ থেকে পড়ে গিয়ে 'রহস্য মৃত্যু' 'ভূতের ভবিষ্যৎ' খ্যাত পরিচালক অনীক দত্তের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের একটি চারতলা ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে গিয়ে ‘রহস্য মৃত্যু’ ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত পরিচালক অনীক দত্তের। বুধবার (২৭ মে) আচমকাই এই খবরে তোলপাড় পড়ে গিয়েছে বিনোদন মহলে। ছাদ থেকে পড়ে যাওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং নায়ক জিতু কামাল।

জানা গিয়েছে, ওই ফ্ল্যাটের তৃতীয় তলায় থাকতেন অনীক দত্তের স্ত্রী। অর্থাৎ স্ত্রীর ফ্ল্যাট থেকেই পড়ে গিয়েছেন তিনি। তারা দীর্ঘদিন আলাদা রয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তাই তাঁর ছাদ থেকে পড়ে যাওয়াকে কেন্দ্র করে রহস্য ঘনাচ্ছে। তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন নাকি কেউ তাঁকে ধাক্কা দিয়েছে নাকি তাঁর মৃত্যু দুর্ঘটনাজনিত, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন গড়িয়াহাট থানার অফিসার ও ইনচার্জ, সঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার আধিকারিকরাও গিয়েছেন। তাঁর ফ্ল্যাট চত্বরকে ঘিরে ফেলা হয়েছে। গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে। এখনও ঘটনাস্থলে চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। এলাকার বাসিন্দারা ভিড় জমিয়েছেন পরিচালকের ফ্ল্যাটে। পুলিশ পরিচালকের পড়ে যাওয়ার জায়গাটি চক দিয়ে মার্কিং করে তদন্ত শুরু করেছে। কিন্তু কীভাবে এমন ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তাঁর মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। ইতিমধ্যেই সুইসাইড নোট পেয়েছে পুলিশ। যেখানে লেখা রয়েছে, তাঁর মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়। তবে সত্যিই তিনি আত্মহত্যা করেছেন কিনা তা নিশ্চিত নন পুলিশ। সুইসাইড নোটটি তাঁর লেখা কিনা সেই নিয়ে ফরেনসিকে পাঠিয়েছে  পুলিশ। এই বিষয়ে পরিচালকের স্ত্রী সন্ধি দত্তও কিছু বলতে অস্বীকার করেছে। তাঁর মেয়ে থাকে মুম্বইয়ে।

২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে রাতারাতি খ্যাতির শীর্ষে উঠে গিয়েছিলেন অনীক। ভৌতিক কাহিনির আড়ালে রাজনৈতিক ও সামাজিক যে শ্লেষ তিনি ছবিতে তুলে ধরেছিলেন, তা বাংলা ছবির জন্যে ‘মাইলস্টোন’। একই ধাঁচে তার পরের ছবি ‘আশ্চর্য প্রদীপ’-এও বক্সঅফিসে সুনাম অর্জন করেছিল। ২০১৭ সালে তিনি উপহার দিয়েছিলেন থ্রিলার ছবি ‘মেঘনাদবধ রহস্য’, ২০১৯ সালে মুক্তি পায় ‘ভবিষ্যতের ভূত’, ২০২০ সালে মুক্তি পায় ‘বরুণবাবুর বন্ধু’, ২০২২ সালে জিতু কামালকে নিয়ে ‘অপরাজিত’ ছবিও তিনি তৈরি করেছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। রানা সরকার, পরিচালক অরিন্দম শীল থেকে সবাই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। স্মৃতির পাতা উল্টে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, ‘অত্যন্ত মর্মান্তিক এই খবর, বিশ্বাস করতে ইচ্ছা করছে না। এত গুণী একজন পরিচালক, ওনার সঙ্গে বিজ্ঞাপনে আমি কাজ করেছি। তারপর সিনেমাতেও কাজ করার কথা ছিল, কিন্তু বেশ কিছু কারণে হয়ে ওঠেনি। বেশ কাজের মানুষ ছিলেন তিনি, যাঁর সঙ্গে ঝগড়া করেও মজা লাগত। নিজের খেয়ালে থাকতে পছন্দ করতেন তিনি। এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে তিনি নেই আর আমাদের মধ্যে। যে খবর পাওয়া যাচ্ছে, তার আসল সত্যিটা ঠিক কী, পুলিশ তার তদন্ত করুক।’

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা