আড়াই কোটির গয়না হাতিয়ে বেপাত্তা মহিলা ম্যানেজার

হিসাব করে দেখা যায় ৯০ লক্ষ টাকা নয়, চুরি গিয়েছে আড়াই কোটি টাকার সোনা ও হীরের গয়না। সেই সঙ্গে বেপাত্তা হয়েছেন ওই মহিলা ম্যানেজার।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক আধ টাকা নয়। পুরো আড়াই কোটি টাকার গয়না নিয়ে চম্পট দিয়েছে কলকাতার(Kolkata) এক নামী গয়না বিপণির এক মহিলা ম্যানেজার। এই ঘটনায় জড়িত থাকার জেরে ওই বিপণীরই এক পুরুষ ম্যানেজারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু সমস্যা দেখা দিয়েছে, আড়াই কোটির গয়না নিয়ে গা ঢাকা দেওয়া ওই মহিলা ম্যানেজারকে(Manager) খুঁজেই পাচ্ছে না পুলিশ। কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরেও মহিলার সন্ধান চালাচ্ছেন লালবাজারের(Lalbajar) গোয়েন্দারা। কিন্তু এখনও তাঁর সন্ধান সেভাবে মেলেনি। তবে ওই মহিলা গা ঢাকা দেওয়ার পরে যে দুবাই, মালদ্বীপ(Maldives) ও নেপালে গিয়েছেন সেই প্রমাণ পুলিশের হাতে এসেছে।

জানা গিয়েছে, সল্টলেকের(Saltlake) একটি নামী শপিং মলে থাকা ওই সোনা ও হীরের গয়নার অভিজাত বিপণিটির মালিক কর্তৃপক্ষের মাস দুই আগে মনে হয় তাঁদের শোরুম থেকে গয়না চুরি যাচ্ছে। সেই সময় ওই শোরুমের ম্যানেজার ছিলেন অমিত শর্মা নামে এক পুরুষ ও ওই পলাতক মহিলা। এই বিপণীর তরফে জানা গিয়েছে, গত ৩০ ডিসেম্বর অডিটের(Audit) সময় প্রথম বোঝা যায় যে, সল্টলেকের শোরুম থেকে চুরি হয়েছে ৯০ লক্ষ টাকার সোনা ও হীরের গয়না। পরে আরও হিসাব করে দেখা যায় ৯০ লক্ষ টাকা নয়, চুরি গিয়েছে আড়াই কোটি টাকার সোনা ও হীরের গয়না। তার জেরেই ওই সংস্থা পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে ওই বিপণীর সল্টলেকের শোরুমের সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখে। সেখানেই তাঁরা বুঝতে পারেন, ওই দুই শোরুমের দুই ম্যানেজারই চুরির ঘটনায় জড়িত।

এরপরেই পুলিশ দুই ম্যানেজারকে জেরা করে প্রথমে গ্রেফতার করে অমিত শর্মাকে। কিতু ওই মহিলা ম্যানেজারকে গ্রেফতার করার আগেই তিনি গা ঢাকা দিতে সক্ষম হন। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা, দুই ম্যানেজার রীতিমত আঁটঘাট মেপে এই কীর্তি ঘটিয়েছে। তবে চোরের ওপর বাটপাড়ি করেছেন ওই মহিলা। অমিতকে কিছু না দিয়ে সব গয়না নিয়ে গা ঢাকা দিয়েছেন তিনি। মাঝখান থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে অমিত। এখন পুলিশের ধারনা ওই মহিলা সম্ভবত নেপালে(Nepal) গা ঢাকা দিয়েছেন। সেই কারনে মোবাইলের সূত্র ধরেও মিলছে না তাঁর সন্ধান। তাঁর সন্ধান পেতে ভিনরাজ্য ও শহরের বড় শহরগুলির পুলিশ এবং বিমানবন্দর(Airport), স্টেশনগুলিকে সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি