থমকে যাওয়া পৌর পরিষেবায় গতি আনতে জেলাশাসকের অফিসে বিশেষ বৈঠক

বুধবার (২৭ মে) উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দফতরে জেলার বিধায়ক, পুরপ্রধান ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পালা বদলের বাংলায় জেলাগুলির উন্নতির দিকে মনোযোগী প্রশাসন। সামনেই পৌরসভার নির্বাচন। সেই দিকে খেয়াল রেখেই জেলায় জেলায় পৌর পরিষেবার উন্নতির দিকে নজর দিয়েছে সরকার। নদিয়ার কল্যাণীতে ডাকা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের পুরসভাগুলিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ড্রেনেজ ব্যবস্থা, খাল সংস্কার ও জল নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন। স্তব্ধ হয়ে পড়া পুর-পরিষেবাকে দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরাতে আজ বুধবার (২৭ মে) উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দফতরে জেলার বিধায়ক, পুরপ্রধান ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

সেখানেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বিভিন্ন পুর এলাকার সমস্যা ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে শাসকদলের পাশাপাশি বিরোধী দল তৃণমূল কংগ্রেসের বিধায়কেরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অর্জুন সিং জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ কার্যত থমকে ছিল এই জেলায়। বিভিন্ন সরকারি দফতরের মধ্যে সমন্বয়ের অভাবে উন্নয়নের কাজ ব্যহত হচ্ছিল। একদিনে তো মহাভারত লেখা যায় না। এত বড় কাজ সম্পূর্ণ করতে সময় লাগবে। তবে নতুন সরকার বর্ষার আগেই অন্তত ২৫ শতাংশ কাজ শেষ করতে বলেছে। যাতে সাধারণ মানুষ উন্নত পরিষেবা পায়।

এছাড়া, উত্তর দমদমের বিধায়ক সৌরভ সিকদার জানিয়েছেন, এই বিধানসভা এলাকায় ইতিমধ্যেই যত্রতত্র আবর্জনা ফেলা রুখতে জরিমানার ব্যবস্থা চালু হয়েছে। এলাকাকে সম্পূর্ণ ভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন ও জঞ্জালমুক্ত রাখতে প্রশাসন কড়া পদক্ষেপ নিচ্ছে। এদিকে প্রশাসনিক সূত্রের খবর, বর্ষার আগে ড্রেন পরিষ্কার, খাল সংস্কার এবং জল জমার সমস্যা মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পৌর পরিষেবায় গতি আনতে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। আগামী পৌর নির্বাচনকে সামনে রেখেই পুর পরিষেবার উন্নয়নে বাড়তি তৎপরতা শুরু করেছে নতুন বিজেপি সরকার বলেই জানাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী

তীব্র যানজট–পানীয় জলের সংকটে বিপর্যস্ত দার্জিলিং, পর্যটন মরশুমে নাকাল পর্যটকরা

প্রবল ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায়, জারি লাল ও হলুদ সতর্কতা

‘চোর, চোর’, লক্ষ-লক্ষ টাকা হাতানোর অভিযোগে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার

ত্বিশা শর্মার শাশুড়ির জামিন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই

মালাবদলের পরই ৫ লক্ষ টাকা দাবি বরপক্ষের, বিয়ের মণ্ডপেই বড় সিদ্ধান্ত কনের

হামে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতারি এড়াতে বাংলাদেশ ছেড়ে পালালেন মোল্লা ইউনূস

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

বাদুড়িয়ায় তৃণমূল চেয়ারম্যানের পাট ক্ষেতে মাটির তলা থেকে উদ্ধার কোটি কোটি টাকা

মহার্ঘভাতা মামলাকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সূচি বদল, নয়াদিল্লি সফরে শুভেন্দু

জাতীয় সড়কে এসআইআর ইস্যুতে তাণ্ডব চালানোর অপরাধে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য