খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: খুনে ব্যাটিং কাকে বলে দেখিয়ে দিলেন বৈভব সূর্যবংশী। দুনিয়া কাঁপানো প্যাট কামিন্স থেকে শুরু করে ঈশান মালিঙ্গাদের ক্লাব স্তরের বোলারের পর্যায়ে নামিয়ে আনলেন। তাঁর ২৮ বলে অবিস্মরণীয় ৯৭ রান এবং ধ্রুব জুরেলের ২১ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে বুধবার (২৭ মে) প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ২৪৩ রান তুলল রাজস্থান রয়্যালস।

নিউ চণ্ডীগড়ের নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠান সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু তাঁর ওই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। ওপেন করতে নেমেই তাণ্ডব শুরু করেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। তৃতীয় ওভারে হায়দরাবাদ অধিনায়ক কামিন্সকে ক্লাবস্তরে নামিয়ে ২৫ রান তোলেন। ৩.২ ওভারে ৫০ রানের গণ্ডি টপকে যায় রাজস্থান। ছক্কার বন্যা বইয়ে দেন বৈভব। ক্যারিবীয় ব্যাটার ক্রিস গেইলের সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ভেঙে দেন। মাত্র ১৬ বলেই অর্ধশতরান পূর্ণ করেন। পাওয়ার প্লে অর্থা‍ৎ ৬ ওভার শেষে রাজস্থানের রান দাঁড়ায় বিনা উইকেটে ৮০।

অষ্টম ওভারে প্রফুল্ল হিঙ্গের বলে ছক্কা হাঁকিয়ে ৭.২ ওভারেই দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন বৈভব। বিস্ময় বালকের বেধড়ক ঠ্যাঙানিতে লাইন-লেংথ হারিয়ে দিশেহারা হয়ে পড়েন হায়দরাবাদের বোলাররা। ‘ছেড়ে মা কেঁদে বাঁচি’ দশা হয়ে দাঁড়ায় প্যাট কামিন্স-সাকিব হুসেনদের। যেভাবে খুনে মেজাজে ব্যাটিং করছিলেন বৈভব, তাতে মনে হচ্ছিল অনায়াসেই শতরান পেয়ে যাবেন। কিন্তু বড় শট খেলতে গিয়ে হিঙ্গের শেষ বলে রবিচন্দ্রন অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে ১২টি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ২৮ বলে ৯৭ রানের ঝোড়ো ইনিংস খেলে যান।

বৈভব ফিরে যাওয়ার খানিকবাদে সাজঘরের পথ ধরেন যশস্বী জয়সোয়ালও। দশম ওভারে শিবাং কুমারের বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ২৮ বলে ২৯ রান করেন যশস্বী। এর পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ধ্রুব জুরেল ও অধিনায়ক রিয়ান পরাগ। ১১ ওভারেই ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় রাজস্থান। ১৪তম ওভারে প্রফুল্লকে ছক্কা হাঁকিয়ে মাত্র ২০ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন ধ্রুব জুরেল। তবে পরের বলেই নীতীশ কুমার রেড্ডির তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন। ১৬তম ওভারে প্রফুল্লের বলেই হাইনরিখ ক্লাসেনের তালুবন্দি হয়ে আউট হয়ে যান রিয়ান (১২ বলে ২৬)। পরের ওভারে ঈশান মালিঙ্গার বলে আউট হয়ে যান দাসুন শনাকা (৩ বলে ৫)। ২৩ রানের মধ্যে তিন উইকেট হারানোয় রাজস্থানের রানের গতি খানিকটা শ্লথ হয়ে যায়।

১৯তম ওভারে জোড়া ধাক্কা খায় রাজস্থান। প্রথম বলে রান আউট হয়ে যান ডোনোভান ফেরেইরা। শেষ বলে নীতীশ রেড্ডির বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান জোফ্রা আর্চার ৯৫ বলে চার)। শেষ ওভারের দ্বিতীয় বলে রান আউট হন নান্দ্রে বার্গার। তিনি করেন ১ রান। শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে ২৪৩ রান তোলে রাজস্থান। রবীন্দ্র জাদেজা ৯ বলে ১২ এবং সুশান্ত মিশ্রা ১ রানে অপরাজিত থাকেন। হায়দরাবাদের হয়ে প্রফুল্ল হিঙ্গে চার ওভারে ৫৪ রান করে তিন উইকেট হাসিল করেছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার