হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাছে মার্কিন যুক্তরাষ্ট্র চটে যায়, সেই কারণে অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পের’ কুরবানিতে নিষেধাজ্ঞা জারি করল তারেক রহমান সরকার। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটিকে ক্রেতার কাছ থেকে ফিরিয়ে এনে আবার নারায়ণগঞ্জের খামারে রাখা হয়েছে। বুধবার (২৭ মে) রাতে এক বেসরকারি টিভি চ্যানেলকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম এবং সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’কে আগের মতোই খামারে লালন-পালন করা হবে।’

রাত পোহালেই কুরবানি ঈদ। আর ওই ঈদের জন্য গরু থেকে শুরু করে নানা পশুর চাহিদা তুঙ্গে। কুরবানি ঈদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল অ্যালবিনো জাতের দুটি মহিষ। যার একটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’, অন্যটি ‘নেতানিয়াহু’। নাম ও চেহারা আকৃতি, আচরণের কারণে ওই দুই মহিষকে নিয়ে রীতিমতো ‘বেওসা’ ফেঁদে বসেন কনটেন্ট ক্রিয়েটররা। পাশাপাশি রাতারাতি খবরের শিরোনামে উঠে আসা গবাদি পশু দুটিকে দেখতে ভিড় জমান অসংখ্য সাধারণ মানুষ। নারায়ণগঞ্জের বন্দর এলাকার ‘এসএস ক্যাটেল’ নামের একটি খামারে বেড়ে ওঠা বিশালাকৃতির অ্যালবিনো জাতের মহিষ ‘নেতানিয়াহু’র ওজন ৭৫০ কেজির বেশি। তার আচরণেও দেখা যায় যুদ্ধংদেহী মনোভাব। মহিষটির চুল ও চোখের সঙ্গে ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর মিল থাকায় মালিক মজা করে নাম রেখেছিলেন ‘নেতানিয়াহু’। গত কয়েকদিন ধরে পশুরূপী ‘নেতানিয়াহু’কে এক নজর দেখতে খামারে ভিড় জমিয়েছিলেন হাজার-হাজার মানুষ। ‘এস এস ক্যাটেল’-এর ব্যবস্থাপক মেহেদি এক সংবাদমাধ্যমকে বলেন, ‘নেতানিয়াহু মূলত অ্যালবিনো জাতের মহিষ। একই প্রজাতির ছয়টি মহিষ আছে আমাদের খামারে। যারা সবাই দুষ্টু প্রকৃতির। তাই তাদের নাম ‘নেতানিয়াহু-ওয়ান’, থেকে ‘নেতানিয়াহু-সিক্স’ পর্যন্ত রাখা হয়েছে। ‘নেতানিয়াহু’ নামে ভাইরাল হওয়া মহিষটি গত শুক্রবার ঢাকার এক ব্যবসায়ী ৬ লাখ (বাংলাদেশি মুদ্রায়) টাকা দিয়ে কিনে নিয়েছেন।

অন্যদিকে, নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ ছিল ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের আরেকটি গোলাপি রংয়ের মহিষ। সাদা লোম ও চুলের বিশেষ গঠনের কারণে অনেকের কাছে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হওয়ায় মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। মার্কিন প্রেসিডেন্টের নামাঙ্কিত ৭০০ কেজি ওজনের মহিষটির মাংস প্রতি কেজি বাংলাদেশি মুদ্রায় ৫৫০ টাকা দরে (লাইভ ওয়েট) বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভাইরাল হওয়ার পর দূর-দূরান্ত থেকে মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করেন। দেশীয় সংবাদমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ‘ডোনাল্ড ট্রাম্পকে’ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।

 

 

SRH vs RR, IPL 2026 Eliminator Live: জোফরা আর্চারের দাপট, পর পর উইকেট হারাচ্ছে হায়দরাবাদ

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ দিব্বি নিচ্ছিলেন লক্ষীর ভাণ্ডারের টাকা, অবশেষে হলেন গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী