তীব্র গরমে স্বস্তির বার্তা! শুক্রেও কালবৈশাখীর সম্ভাবনা, জানুন কেমন থাকবে আবহাওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েকদিনে প্রবল গরমের জেরে নাজেহাল হতে হয়েছিল রাজ্যবাসীকে। বিশেষ করে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে ঘর্মাক্ত অবস্থা জারি ছিল। বুধবার ও বৃহস্পতিবার রাতে বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিলেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারও বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বিস্তির্ণ এলাকা। কলকাতা ও তাঁর সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,  শুক্রবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির দাপট থাকবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। এখানে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিকেলের পর কলকাতাতেও ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্বাভাস মেনে বৃহস্পতিবার বিকেলে কলকাতা ও তার সংলগ্ন কিছু এলাকাতে প্রবল বৃষ্টি হয়েছে।  শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বেশ কিছু জেলায় তীব্র ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বলা হয়েছে আগামী তিনদিনে তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। জুন থেকে ফের অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গে। ফলে ২দিন স্বস্তি মিললেও ফের অস্বস্তি বাড়তে চলেছে মাসের শুরু থেকেই।

শুক্রবার দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম প্রভৃতি জেলার জন্য ‘কমলা’ সতর্কতা থাকছে। ওইদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য ঝড়বৃষ্টির ‘হলুদ’ সতর্কতা দেওয়া হয়েছে। শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। রবিবার ও সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গেও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং, মালদহ এবং দুই দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে।

এসি বিস্ফোরণে প্রয়াত প্রাক্তন আইএএস কর্মকর্তা ধনেন্দ্র কুমার

নীল জলরাশির বুক চিরে উড়ে যাবে সি-প্লেন, লক্ষদ্বীপে পর্যটকদের জন্য খুলছে দরজা

লঞ্চের আগেই চর্চায় Motorola Edge 70 Pro Plus, সামনে এল ক্যামেরা ও প্রসেসরের তথ্য

জনগণনা প্রক্রিয়া নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী

হামিরপুরে নির্মাণাধীন সেতু ভেঙে মৃত ৬ শ্রমিক, চলছে উদ্ধারকাজ

২ জুনের পর ভাগ্য খুলতে পারে এই ৪ রাশির জাতকদের, হাতে আসবে অজস্র অর্থ

৩০ মে মঘা নক্ষত্রে কেতুর প্রবেশ, চরম বিপর্যয়ের সম্ভাবনা ৩ রাশির জাতকদের

এই বিশেষ দিনগুলিতে খাবার খাওয়া মহাপাপ! শাস্ত্রের নিয়মাবলী জানুন

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

তীব্র গরমে স্বস্তির বার্তা! শুক্রেও কালবৈশাখীর সম্ভাবনা, জানুন কেমন থাকবে আবহাওয়া

বুধ-শুক্র-বৃহস্পতির মিলনে সরস্বতী যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরছে ৬ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাড়ির কাছেই চাকরির সুযোগ, বিদেশে পড়াশোনার ডাক পাবেন…