ইডির কাঠামোয় এবার বড় বদল, অভিযানে বাড়ানো হচ্ছে অফিসারের সংখ্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: ‌এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (‌ইডি)‌ বড় বদল হচ্ছে। ইডির অভিযান যেখানে হবে সেখানে এবার থেকে বাড়তি কর্মী এবং অফিসারদের দেখা যাবে। যে কোনও মামলায় বাড়তি অফিসার কাজ করবে এবার থেকে। তাতে দ্রুত নিষ্পত্তি হবে মামলা বা তদন্তের। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর আবার সক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেরলমের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনে অভিযান চালানো হয়েছে। পঞ্জাবে আম আদমি পার্টি সরকারের বিরুদ্ধে ইডির অভিযান অব্যাহত। অন্ধ্রপ্রদেশে আন্তঃরাজ্য খনি মাফিয়া চক্রের সঙ্গে জড়িত প্রভাবশালীদের যোগসূত্র খুঁজতে অভিযানে নেমেছে ইডি।

বাংলার একাধিক মামলার তদন্তের দায়িত্ব রয়েছে ইডি। এবার সেগুলিতে গতি পাবে। নির্বাচন থাকায় অনেক রাজ্যে কাজ করতে পারেনি ইডি। তার উপর কর্মী এবং অফিসারের সংখ্যা বাড়ানো হবে। যাতে কোনও মামলা বা তদন্ত দীর্ঘদিন পড়ে না থাকে। অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ুতে খনি মাফিয়া চক্রের জাল ছড়ানো রয়েছে বলে অভিযোগ। এমনকী কয়েকজন রাজনীতিবিদও ইডির নজরে রয়েছে। নির্বাচন মিটতেই ইতিমধ্যেই ইডির তৎপরতা বেড়েছে। ইডি যে আগামীদিনে দেশজুড়ে আরও সক্রিয় হবে তার আভাস মিলছে। আর তাই ইডির প্রায় সব স্তরে কর্মী, অফিসার, তদন্তকারীর সংখ্যা বাড়তে চলেছে।

বাংলায় কয়লা, বালি, আর্থিক দুর্নীতি–সহ নানা তদন্তের দায়িত্বে রয়েছে ইডি। কিন্তু বছরের পর বছর তা পড়েই রয়েছে। যার অগ্রগতি মন্থর। এবার প্রশাসনিক পদ, আইনি পরামর্শদাতা ও লিগাল সেল, তদন্ত উইং শাখায় সবথেকে বেশি বাড়ছে কর্মী সংখ্যা। অতিরিক্ত ডিরেক্টর পদের সংখ্যা ১০ থেকে বেড়ে হচ্ছে ২৪। যুগ্ম ডিরেক্টরের পদের সংখ্যা ২৮ থেকে বেড়ে হচ্ছে ৪৯। একইসঙ্গে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সংখ্যা হচ্ছে ৫৩১। ডেপুটি ডিরেক্টর পদের সংখ্যা বেড়ে হচ্ছে ২৬৭। এনফোর্সমেন্ট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার বাড়ানো হচ্ছে। এনফোর্সমেন্ট অফিসার পদের সংখ্যা ৩৫৫ থেকে বেড়ে ৬০৬ হচ্ছে বলে সূত্রের খবর।

তাছাড়া অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার পদ বৃদ্ধি করে হচ্ছে ৮০৩। সুপ্রিম কোর্টে বারবার ইডিকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। কারণ তারা গ্রেফতার করলেও তদন্তে সময় লাগিয়ে দিচ্ছিল বলে অভিযোগ। ফলে মাসের পর মাস জেলে থাকতে হয়েছে বিরোধীদের। অথচ মামলার অভিযোগের সপক্ষে কেস সাজিয়ে সঠিক সময়ে জমা দিতে পারেনি। চার্জ গঠন করতেও ব্যর্থ হয়েছে। ইডিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে বিরোধীরা তকমা দিয়েছে। তাই এবার লিগাল বিভাগে সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে। আর লিগাল অ্যাডভাইসর ও অ্যাসিস্ট্যান্ট আ্যডভাইসর পদে একঝাঁক নতুন নিয়োগ হতে চলেছে বলে সূত্রের খবর।

এসি বিস্ফোরণে প্রয়াত প্রাক্তন আইএএস কর্মকর্তা ধনেন্দ্র কুমার

নীল জলরাশির বুক চিরে উড়ে যাবে সি-প্লেন, লক্ষদ্বীপে পর্যটকদের জন্য খুলছে দরজা

তীব্র গরমে স্বস্তির বার্তা! শুক্রেও কালবৈশাখীর সম্ভাবনা, জানুন কেমন থাকবে আবহাওয়া

লঞ্চের আগেই চর্চায় Motorola Edge 70 Pro Plus, সামনে এল ক্যামেরা ও প্রসেসরের তথ্য

LIVE-উত্তরপ্রদেশে ঝড়ে নির্মীয়মান ব্রিজ ভেঙে মৃত ৬

হামিরপুরে নির্মাণাধীন সেতু ভেঙে মৃত ৬ শ্রমিক, চলছে উদ্ধারকাজ

২ জুনের পর ভাগ্য খুলতে পারে এই ৪ রাশির জাতকদের, হাতে আসবে অজস্র অর্থ

৩০ মে মঘা নক্ষত্রে কেতুর প্রবেশ, চরম বিপর্যয়ের সম্ভাবনা ৩ রাশির জাতকদের

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ইডির কাঠামোয় এবার বড় বদল, অভিযানে বাড়ানো হচ্ছে অফিসারের সংখ্যা

এই বিশেষ দিনগুলিতে খাবার খাওয়া মহাপাপ! শাস্ত্রের নিয়মাবলী জানুন

বুধ-শুক্র-বৃহস্পতির মিলনে সরস্বতী যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরছে ৬ রাশির জাতকদের