নীল জলরাশির বুক চিরে উড়ে যাবে সি-প্লেন, লক্ষদ্বীপে পর্যটকদের জন্য খুলছে দরজা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফিরোজা নীল জলরাশির উপর ভেসে থাকা স্বপ্নের দ্বীপ, চারপাশে শুধু সাদা বালির বিস্তার আর অনন্ত নীলের মায়া, লাক্ষাদ্বীপ যেন প্রকৃতির হাতে আঁকা এক অপার্থিব ক্যানভাস। এতদিন এই সৌন্দর্যের কাছে পৌঁছতে পেরোতে হতো দীর্ঘ সমুদ্রপথ। ভরসা ছিল সীমিত বিমান পরিষেবা। তবে সেই প্রতীক্ষার দিন শেষ হতে চলেছে। খুব শিগগিরই নীল লেগুনের বুক চিরে সি-প্লেন নামবে এই দ্বীপস্বর্গে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে লক্ষদ্বীপে সি-প্লেন পরিষেবা চালুর পরিকল্পনা এখন বাস্তবের দোরগোড়ায়, যা শুধু যাতায়াতকে সহজ করবে না, বরং ভারতের এই অনিন্দ্যসুন্দর দ্বীপপুঞ্জকে বিশ্বমানের পর্যটন গন্তব্য হিসেবে নতুন পরিচয় দেবে।

পর্যটন ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকারের লক্ষদ্বীপে সি-প্লেন পরিষেবা চালুর পরিকল্পনায় বড়সড় অগ্রগতি হয়েছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীনস্থ একটি বিশেষজ্ঞ প্যানেল ৬টি দ্বীপে ‘ওয়াটার অ্যারোড্রোম’ নির্মাণের জন্য পরিবেশগত ছাড়পত্রের সুপারিশ করেছে। প্রস্তাবিত এই নেটওয়ার্ক কোচিকে সংযুক্ত করবে কাভারাত্তি, কালপেনি, কিলতান, কাদমাত, মিনিকয় ও আগাত্তির সঙ্গে। এর ফলে বহুদিনের যাতায়াত সমস্যার অবসান ঘটবে। এতদিন পর্যটকদের নির্ভর করতে হত আগাত্তিগামী সীমিত বিমান পরিষেবা অথবা দীর্ঘ সমুদ্রযাত্রার উপর। এই প্রকল্পের সঙ্গে ইতিমধ্যেই মালদ্বীপের সি-প্লেন পরিষেবার তুলনা টানা হচ্ছে। অনুমোদন মিললে পর্যটকেরা সরাসরি লেগুনে অবতরণ করে দ্বীপভ্রমণের নতুন অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

আরও পড়ুনঃ কলকাতা বিমানবন্দর থেকে সরানো হবে মসজিদ, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চলতি বছরের ১৩ মে কোচি ও লক্ষদ্বীপের মধ্যে DHC6-400 টুইন অটার বিমানে পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কর্মকর্তাদের মতে, এটি দ্বীপপুঞ্জের পরিবহণ ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ। বিশেষজ্ঞদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে লক্ষদ্বীপের পর্যটন শিল্পে আমূল পরিবর্তন আসবে এবং ভারতীয় পর্যটনের মানচিত্রে এই দ্বীপপুঞ্জ নতুন উচ্চতায় পৌঁছবে।

এসি বিস্ফোরণে প্রয়াত প্রাক্তন আইএএস কর্মকর্তা ধনেন্দ্র কুমার

তীব্র গরমে স্বস্তির বার্তা! শুক্রেও কালবৈশাখীর সম্ভাবনা, জানুন কেমন থাকবে আবহাওয়া

লঞ্চের আগেই চর্চায় Motorola Edge 70 Pro Plus, সামনে এল ক্যামেরা ও প্রসেসরের তথ্য

জনগণনা প্রক্রিয়া নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী

হামিরপুরে নির্মাণাধীন সেতু ভেঙে মৃত ৬ শ্রমিক, চলছে উদ্ধারকাজ

২ জুনের পর ভাগ্য খুলতে পারে এই ৪ রাশির জাতকদের, হাতে আসবে অজস্র অর্থ

৩০ মে মঘা নক্ষত্রে কেতুর প্রবেশ, চরম বিপর্যয়ের সম্ভাবনা ৩ রাশির জাতকদের

এই বিশেষ দিনগুলিতে খাবার খাওয়া মহাপাপ! শাস্ত্রের নিয়মাবলী জানুন

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

নীল জলরাশির বুক চিরে উড়ে যাবে সি-প্লেন, লক্ষদ্বীপে পর্যটকদের জন্য খুলছে দরজা

বুধ-শুক্র-বৃহস্পতির মিলনে সরস্বতী যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরছে ৬ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাড়ির কাছেই চাকরির সুযোগ, বিদেশে পড়াশোনার ডাক পাবেন…