ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: পাগলামো যেন কিছুতেই থামছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নিজেকে ইতিহাসে চিরস্মরণীয় করে রাখতে মার্কিন মুলুকে টাকা (পড়ুন ডলার) ছাপানোর দায়িত্বে থাকা প্রতিষ্ঠানকে ছবিসংবলিত ২৫০ ডলারের নোট চালু করতে চাপ দিয়ে চলেছেন ট্রাম্প ও তাঁর সহযোগীরা। আমেরিকার ইতিহাসে ১৫০ বছরের বেশি সময়ের মধ্যে মার্কিন মুদ্রায় কোনও জীবিত ব্যক্তির ছবি দেওয়ার এমন উদ্যোগ এই প্রথম। ২৫০ ডলারের নোটে ট্রাম্পের ছবি ও সই রাখার বিরোধিতা করার মূল্য চোকাতে হয়েছে ব্যুরো অব এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিংয়ের (বিইপি) প্রথম মহিলা পরিচালক প্যাট্রিসিয়া ‘প্যাটি’ সোলিমেনকে। আইনি ও পদ্ধতিগত আপত্তির কথা তোলায় গত মাসে তাকে আকস্মিকভাবে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের (অর্থ মন্ত্রক) দুজন রাজনৈতিক মনোনীত উচ্চপদস্থ আধিকারিক ব্র্যান্ডন বিচ এবং তার সিনিয়র উপদেষ্টা মাইক ব্রাউন গত বছর থেকে এই নোটের খসড়া তৈরি করতে কর্মীদের ওপর বারবার চাপ সৃষ্টি করেন। বর্তমান ফেডারেল আইন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রায় কোনও জীবিত ব্যক্তির ছবি ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ। ১৮৬৬ সালের পর থেকে মার্কিন মুদ্রায় কোনও জীবিত মানুষের ছবি দেওয়া হয়নি। গত অগস্ট ও সেপ্টেম্বরে ব্র্যান্ডন বিচ ব্যুরোর কর্মীদের ট্রাম্পের ছবিসংবলিত ডলার কেমন হবে তার কিছু নমুনা-নকশা সরবরাহ করেন। এর একটিতে ২৫০ ডলারের নোটের ঠিক মাঝখানে ডোনাল্ড ট্রাম্পের মুখচ্ছবি দেখা গিয়েছে। আর এই মুখচ্ছবির দুই পাশে রয়েছে ট্রাম্প এবং বর্তমান অর্থসচিব স্কট বেসেন্টের স্বাক্ষর।

‘দ্য ওয়াশিংটন পোস্ট’ এর প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ চিত্রশিল্পী ইয়ান আলেকজান্ডার এই নকশা তৈরি করেছেন। তিনি জানিয়েছেন, ‘খোদ ডোনাল্ড ট্রাম্প এই নকশায় কিছু পরিবর্তন এনেছেন। ট্রাম্পের পরামর্শেই নকশায় মার্কিন পতাকার রং এবং দেশের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর লোগো যুক্ত করা হয়েছে। নোটের উল্টোদিকে আমেরিকার বিপ্লবকালীন পতাকা তৈরির শিল্পী বেটসি রসের ছবি দিয়ে ‘নারী মুক্তি’ থিম রাখার প্রস্তাব করা হয়েছিল, যা ট্রাম্পের পছন্দ হয়েছে।’

মুদ্রণ ব্যুরোর অপসারিত পরিচালক সোলিমেন ও তাঁর অধীনস্থ বিশেষজ্ঞরা ট্রাম্প প্রশাসনকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন যে, একটি নতুন নোটের নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্য নিশ্চিত করতে সাধারণত ৬ থেকে ৮ বছর সময় লাগে। জালিয়াতি রোধে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই নোট তৈরি করা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। আইনি বাধার কথা স্মরণ করিয়ে ট্রাম্পের ছবি সংবলিত ডলার ছাপার কাজ এগোতে অস্বীকার করায় গত ২৭ এপ্রিল সোলিমেনকে আকস্মিকভাবে সরিয়ে দেওয়া হয়। ২৫০ ডলারের নোটে ট্রাম্পের ছবির বিষয়ে আইনি জটিলতা থাকলেও, মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো কোনও বর্তমান প্রেসিডেন্টের স্বাক্ষর-সংবলিত ১০০ ডলারের নোট ছাপানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ওয়াশিংটনের ডাউনটাউন কার্যালয়ে এই নোটগুলো ছাপা হচ্ছে। চলতি বছরের জুলাই মাস থেকে আমেরিকার স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন শুরু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এই উৎসবকে কেন্দ্র করেই ২৫০ ডলারের বিশেষ স্মারক নোটটি চালুর মরিয়া চেষ্টা চলছে। কংগ্রেসে এ-সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হলেও তা এখনও ঝুলে রয়েছে। গত মাসে কোনও আইনি অনুমোদন ছাড়াই স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে, প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি ও স্বাক্ষর–সংবলিত বিশেষ পাসপোর্ট ইস্যু করা শুরু করবে।

 

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়