আড়াই মিনিটে মিলবে কলকাতা মেট্রোর ব্লু লাইনে ট্রেন, আধুনিকতার ছোঁয়া পাতালপথে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে এখন রেল প্রকল্পে গতি পেয়েছে। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের জট কেটে গিয়েছে। আর এই রাজ্যে রেল প্রকল্পে গতি আনতে রেল কর্তাদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে রাজ্যের পক্ষ থেকে সবরকম সাহায্য করা হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। জুন মাসে রেলমন্ত্রী অশ্বিনী বৈঞ্চবের আসার কথা পশ্চিমবঙ্গে বলে সূত্রের খবর। এই আবহে কলকাতা মেট্রোর ব্লু লাইনে শীঘ্রই মাত্র আড়াই মিনিট অন্তরই মিলবে ট্রেন। সাধারণ মানুষ দ্রুত একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে পৌঁছে যেতে চান। বিশেষ করে যাঁরা অফিসযাত্রী তাঁরা দ্রুত অফিসে পৌঁছতে চান।

এবার সেটাই ঘটতে চলেছে মহানগরীতে। তবে আপাতত ব্লু লাইনে। এই পরিষেবা যাতে দেওয়া যায় তার জন্য আধুনিক ব্যবস্থা করা হয়েছে পাতালপথে। শহরের সবচেয়ে পুরনো এবং ব্যস্ততম লাইনের ভূগর্ভস্থ অংশে বহু বছরের পুরনো স্টিলের থার্ড রেল পরিবর্তন করে আধুনিক অ্যালুমিনিয়াম থার্ড রেল করা হয়েছে। মেট্রোর পক্ষ থেকে এই প্রযুক্তিগত উন্নতিকে ভবিষ্যতে ট্রেনের ব্যবধান কমানোর লক্ষ্যে বড় পদক্ষেপ বলে জানানো হয়েছে। ভবিষ্যতে আরও দ্রুতগতিতে এবং কম ব্যবধানে মেট্রো চালানো সম্ভব হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই নয়া প্রযুক্তির মাধ্যমে প্রায় ৫০ হাজার টন কার্বন নির্গমন কমবে বলেও দাবি মেট্রো কর্তৃপক্ষের।

পাতালপথে আধুনিকতার ছোঁয়া পড়তেই এখন দ্রুততার অপেক্ষায় কল্লোলিনী কলকাতা। ব্লু লাইনকে সবচেয়ে ব্যস্ত পথ বলে ধরা হয়। রোজ এখানে লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। এখানে স্টিলের থার্ড রেলের মাধ্যমেই ট্রেনের বিদ্যুৎ সরবরাহ হতো। কিন্তু তাতে অনেক সময় সমস্যা দেখা দিত। যা নিয়ে যাত্রীরা ক্ষোভ উগরে দিতেন। এবার সেসবের ইতি হতে চলেছে। কারণ পুরনোকে সরিয়ে আধুনিক অ্যালুমিনিয়াম থার্ড রেল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর এটার ফলে সমস্যা থেকে মুক্তি পাবে কলকাতা মেট্রোর ব্লু লাইন।

মেট্রো সূত্রে খবর, অ্যালুমিনিয়ামের বিদ্যুৎ পরিবহণ শক্তি স্টিলের থেকে অনেক বেশি। স্টিলের বিদ্যুৎ পরিবহণ ক্ষমতা প্রায় ৬ মিলিয়ন সিমেন্স প্রতি মিটার। আর অ্যালুমিনিয়ামের প্রযুক্তি প্রায় ৩৮ মিলিয়ন সিমেন্স প্রতি মিটার। তার ফলে বিদ্যুতের শক্তির অপচয় অনেক কম হবে। ট্রেন দ্রুতগতিতে অ্যাক্সেলারেট করতে পারবে। সুতরাং ভবিষ্যতে ট্রেনের মধ্যে ব্যবধান কমিয়ে আড়াই মিনিটের হেডওয়ে পর্যন্ত নামিয়ে আনার যে পরিকল্পনা রয়েছে সেটা বাস্তবায়ন সম্ভব হবে। অফিস টাইমে ট্রেনে ভিড় সামাল দিতে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াতে ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়ানো দরকার। তাতে কমাতে হবে দুই ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান। তাই এমন কাজ করা হল।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত