‘১ অগস্ট থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত জনগণনা চলবে’,জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: জনগণনা নিয়ে নবান্নে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেছেন, ১ অগস্ট থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত জনগণনার কাজ চলবে। এবার প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হবে। সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্ত ভাবে এই জনগণনাতে অংশ নেওয়ার কথা বলেছেন তিনি।

এদিন তিনি আরও বলেছেন, জনগণনার সঙ্গে রাজনীতি ও জাতপাতের কোনও সম্পর্ক নেই। জনগণনা একটি সাংবিধানিক দায়বদ্ধতা। শেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে। তারপরে এবার প্রথমবার ভারত জুড়ে শুরু হওয়া জনগণনায় ২টি নতুন সুবিধা যোগ করা হয়েছে। অন্যান্য রাজ্যে এই কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। বাংলাতেও এবার সেটা শুরু হতে চলেছে। ১ অগস্ট থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত জনগণনার কাজে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। সেলফ এনিউমারেশন ও ডিজিটাল পদ্ধতি এবার নতুন করে যুক্ত করা হয়েছে।  

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, বিগত সরকারের কাছে ১৬ মে, ২০২৫ সালে ভারত সরকারের পক্ষ থেকে সেনসাস চালু করার জন্য একটি চিঠি এসেছিল। কিন্তু তৎকালীন সরকার সাড়া দেয়নি। বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই বৈঠকে এই বিষয়ে কথা হয়েছে। জনগণনা বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হিসেবে তিনি বলেছেন, রাজ্যের ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকা বাংলাদেশের সঙ্গে রয়েছে। সেখানে ফেন্সিং না হওয়া এবং পূর্ববর্তী সরকার জমি না দেওয়ার জন্য রাজ্যের ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে গিয়েছে। বহু অভারতীয় এতদিন এখানে বসবাস করছিল। তাই বাংলাতে জনগণনা খুব প্রয়োজন। সমস্ত তথ্য হাতে পাওয়ার পরে দেশের ও রাজ্যের স্বার্থে ওয়েলফেয়ারের কাজগুলো করা সম্ভব হবে। এদিন তিনি সকলকে সহযোগিতার কথা বলেছেন। 

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ