ক্লাবে ত্রাণসামগ্রী মজুতের অভিযোগে গ্রেফতার নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়ার নবদ্বীপে একটি ক্লাব থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী। তৃণমূলপন্থী ওই ক্লাবে সরকারি ত্রাণ কীভাবে এল? তার খোঁজ শুরু হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। তাঁর বিরুদ্ধেই ত্রাণ চুরি করে ক্লাবে রাখার অভিযোগ উঠেছে। গতকাল, শুক্রবার গভীর রাতে ঘটে ঘটনাটি।

নবদ্বীপ বরালঘাট স্পোর্টিং ক্লাবের ভিতরে উদ্ধার হয় সরকারি ত্রাণের ত্রিপল। তার পাশাপাশি পাওয়া যায় তন্তুজের শাড়ি, ত্রানের কম্বল। সাধারণ মানুষের জন্য সরকারি অর্থে যে ত্রাণ সামগ্রী গুলি এসেছিল সেগুলি উদ্ধার হয় একের পর এক প্রায় দশটি ঘর থেকে। এই ত্রাণ সামগ্রী গুলি মজুত করা ছিল বলে সূত্রের খবর। অভিযোগ, নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহার যে ফ্ল্যাট রয়েছে তার পাশেই রয়েছে বরালঘাট স্পোর্টিং ক্লাব। সেই ক্লাব থেকেই রাশি রাশি ত্রাণসামগ্রী উদ্ধার হয়। এরপরেই নবদ্বীপ থানার পুলিশ খবর পেয়ে সেখানে হানা দেয়। উদ্ধার করে একের পর এক মজুত করে রাখার ত্রাণের বস্তা। সেই ঘটনার খবর পেয়ে নবদ্বীপের সাধারণ মানুষ এবং বিজেপির একাধিক নেতা ও কর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। অভিযোগ নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের নির্দেশেই এই ত্রাণসামগ্রীগুলি মজুত ছিল। তাঁকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই দাবিতে সাধারণ মানুষ ওই এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আটক গ্রেফতার করা হয় নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানকে। পরে আজ, শনিবার ভোররাতে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে।

আরও পডুন: বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কেন এবং কার নির্দেশে ওই ক্লাবে এত ত্রাণ সামগ্রী রাখা হয়েছিল তা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। তবে এই নিয়ে কোনও মন্তব্য করেননি নবদ্বীপের তৃণমূল কংগ্রেস নেতারা। যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন বিমানকৃষ্ণ সাহা।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য