কলকাতা পুরসভার সেন্ট্রাল বিল্ডিংয়ে দিন–রাত কড়া নজরদারি, নিশ্ছিদ্র নিরাপত্তা কেন?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভায় নথি গায়েব এবং ফাইল পাচারের অভিযোগ উঠেছে। আর তারপরই কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনের নিরাপত্তা একধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া হল। এখন থেকে পুরসভার ভিতর থেকে কোনও ফাইল এবং গুরুত্বপূর্ণ নথি বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জারি করা হল কঠোর বিধিনিষেধ। এমনকী উপযুক্ত অনুমতি ছাড়া একটি ফাইলও দফতরের বাইরে নিয়ে যাওয়া যাবে না। এমনই নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি কাউন্সিলরদের কয়েকজনের তোলা অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে কেন্দ্রীয় ভবনের নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করেন।

এদিকে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় ভবনের ছোট, বড় সমস্ত প্রবেশ ও বেরোনোর পথে কড়া নজরদারি চালাতে হবে। প্রত্যেকটি ফটকে প্রয়োজনের অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করতে বলা হয়েছে। কোনও অফিসার বা কর্মী অনুমতি ছাড়া কোনও ফাইল এবং নথি ভবনের বাইরে নিয়ে যেতে পারবেন না। কোনও অবস্থাতেই গুরুত্বপূর্ণ ফাইল যাতে দফতরের বাইরে না যায় সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। কদিন আগে ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠক অভিযোগ করেছিলেন, পুরসভার একাধিক জায়গায় বস্তাবন্দি অবস্থায় প্রচুর ফাইল ফেলে রাখা হয়েছে। সেটি খতিয়ে দেখতে তিনি পুরসচিব কিশোরকুমার বিশ্বাসকে সঙ্গে নিয়ে গোটা পুরভবন পরিদর্শন করেন।

অন্যদিকে বিজেপি বিধায়ক তথা ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ এবং মীনাদেবী পুরোহিতও অভিযোগ করেছিলেন, তৃণমূল কংগ্রেস পুরসভার গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলছে। তাঁদের দাবি, গত ১৫ বছর ধরে তৃণমূল পুরবোর্ড চালানোর সময়ে যে দুর্নীতি হয়েছিল সেটা আড়াল করতেই এমন কাজ করা হচ্ছে। যদিও এই অভিযোগের পক্ষে কোনও সরকারি প্রমাণ প্রকাশ্যে আসেনি। তবে এমন অভিযোগ ওঠার পরই কড়া নিরাপত্তা এবং পুরসভার ভিতরে থাকা ফাইল বাইরে নিয়ে যাওয়া যাবে না বলে নির্দেশ দেন পুর কমিশনার।

এছাড়া পুরসচিব কিশোরকুমার বিশ্বাস আশ্বাস দিয়েছিলেন, তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখে পুর কমিশনারের সঙ্গে জরুরি বৈঠক করবেন। তবে এরই মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন নির্দেশ জারি হয়েছে বলে সূত্রের খবর। আর এই বিষয়টি নিয়ে পুর প্রশাসনের কোনও অফিসার কিছু জানাতে চাননি। যদিও এই অভিযোগের পর পুরসচিব এবং পুর কমিশনারের মধ্যে বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। তারপরই ব্যবস্থা নেওয়া হয়েছে।

‘ওর যেন নজর না লাগে, ঈশ্বর ওকে আশীর্বাদ করুক’, বৈভবের জন্য প্রার্থনা ববি দেওলের

ক্যারামেল পপকর্ন মোকা কোল্ড কফি! গরমে ট্রাই করুন এই ইউনিক রেসিপি

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

ব্যক্তিগত সফরে ভারতে ট্রাম্প কন্যা টিফানি, স্বামীকে নিয়ে গেলেন বিশেষ জায়গায়

বিধানসভার সইকাণ্ডে অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি টিম

কেরিয়ারের কঠিন দিন থেকে কামব্যাক, পুরনো স্মৃতিতে ফিরলেন ববি

মুখে দিলেই মিলিয়ে যাবে! চটজলদি বানিয়ে নিন সুস্বাদু কাস্টার্ড সেমাই

‘‌জনসংখ্যা নিয়ন্ত্রণেরও চেষ্টা করবেন’‌, মুখ্যমন্ত্রীকে আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

কলকাতা পুরসভার সেন্ট্রাল বিল্ডিংয়ে দিন–রাত কড়া নজরদারি, নিশ্ছিদ্র নিরাপত্তা কেন?‌

রাতে মিষ্টি খেলেও বাড়বে না ওজন, প্রোটিনে ভরপুর এই দুই ডেজার্ট রাখুন ডায়েটে

অরূপ রায়ের বাড়ির সামনের গুদামে মিলল সরকারি ত্রাণ, বিক্ষোভ তুঙ্গে