বনগাঁ-শিয়ালদহ লোকালে বড় দুর্ঘটনা, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বনগাঁ-শিয়ালদহ লোকালে ধোঁয়া। আতঙ্ক ছড়াল সংহতি স্টেশনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনটি সংহতি স্টেশনে ঢুকতেই তিন নম্বর বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বহু যাত্রী তড়িঘড়ি ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

জানা গিয়েছে, আজ অর্থাৎ শনিবার (৩০ মে) বনগাঁ-শিয়ালদহ লোকাল ট্রেনটি সংহতি স্টেশনে ঢুকতেই ধোঁয়া বেরোতে শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে রেল কর্তৃপক্ষ এবং স্টেশনের কর্মীরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট বা বৈদ্যুতিক ত্রুটির কারণেই ওই ধোঁয়া বলে মনে করা হচ্ছে। এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য ট্রেনটি দাঁড়িয়ে থাকলেও পরবর্তীতে তা শিয়ালদহের দিকে রওনা দেয়।

আরও পড়ুন-টাকি পুরসভার বোর্ড মিটিংয়ে তৃণমূলের কাউন্সিলরকে দেখে ‘চোর চোর’ স্লোগান বিজেপি’র

একই দিনে  কলকাতা হাইকোর্টের পাশে আগুন লাগে। হাইকোর্টের পাশের একটি বিল্ডিং, সেখানে একাধিক ল ফার্মের অফিস রয়েছে। শনিবার সেই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে মিটার বক্সে আগুন লাগে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে. পর পর বিস্ফোরণ ঘটে মিটার বক্সে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণেও চলে আসে জানা গিয়েছে।

‘যত খুশি ফোর্স আনুন, সরকারি বাংলো খালি করব না’, সরকারকে চ্যালেঞ্জ রাবড়ির

সম্পত্তির লোভে বাবাকে ‘মৃত’ ঘোষণার পর মৃত্যুর নাটক ছেলের, তারপর যা হল….

দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূলনেত্রী, ধর্ষণ মামলায় শ্রীঘরে নেতা

আমডাঙ্গা বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাই আনিসুর রহমান গ্রেফতার

‘চাচা কি ডেয়ারিং তো দেখো!’ গোপনে প্রতিবেশীর ভিডিও তুলতে গিয়ে যা করলেন বৃদ্ধ…

বনগাঁ স্টেশন থেকে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক, হোল্ডিং সেন্টারে নিক্ষেপ

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

টাকি পুরসভার বোর্ড মিটিংয়ে তৃণমূলের কাউন্সিলরকে দেখে ‘চোর চোর’ স্লোগান বিজেপি’র

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

অভিষেক ম্যাচেই রিকি পয়েন্টিংয়ের রেকর্ড ভাঙবেন তরুণ খেলোয়াড় , কে তিনি?

বিজেপি কর্মীকে মারধরের মামলায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ রাজু বিশ্বাস

বনগাঁ-শিয়ালদহ লোকালে বড় দুর্ঘটনা, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের