‘চাচা কি ডেয়ারিং তো দেখো!’ গোপনে প্রতিবেশীর ভিডিও তুলতে গিয়ে যা করলেন বৃদ্ধ…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কৌতূহল বড় বিষম জিনিস। পাশের ফ্ল্যাটে কি হচ্ছে সেটা দেখার জন্য জীবনের ঝুঁকি নিলেন এক বৃদ্ধ। তার কাণ্ডে রীতিমতো তোলপাড় গোটা আবাসন। অভিযোগ, প্রতিবেশীর বারান্দায় গোপনে ঢুকে দিব্যি ‘সিক্রেট মিশন’-এ নেমে পড়েছিলেন তিনি। তবে শেষরক্ষা হয়নি সিসিটিভির তীক্ষ্ণ নজরে ধরা পড়ে যায় তার ‘অপারেশন বারান্দা’।

বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরেই আবাসনের এদিক-ওদিক রহস্যজনক নড়াচড়া নজরে আসছিল। কেউ ভাবছিলেন হয়তো হাঁটাহাঁটি, কেউ বা বলছিলেন কাকু বোধহয় শরীরচর্চা শুরু করেছেন। কিন্তু সন্দেহ যখন বাড়তে থাকে, তখনই খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। আর তাতেই সামনে আসে চমকে দেওয়ার মতো দৃশ্য। অভিযোগ, ওই প্রবীণ ব্যক্তি বারান্দার আশপাশে ঘোরাঘুরি করে মোবাইল হাতে এমনভাবে ‘অ্যাকশন’ চালাচ্ছিলেন, যেন তিনি কোনো গোয়েন্দা দপ্তরের গোপন মিশনে রয়েছেন। ভিডিও সামনে আসতেই বাসিন্দাদের মধ্যে শুরু হয় হাসি-ঠাট্টার পাশাপাশি তীব্র ক্ষোভও।ঘটনার পর থেকেই আবাসনে আলোচনা, ‘কাকু কি তবে নতুন ইউটিউব ভ্লগ শুরু করতে চাইছিলেন?’  কেউ আবার মজা করে বলছেন, ‘এ যেন একেবারে লাইভ CID-এর শুটিং।’

আরও পড়ুনঃ  দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

সোশ্যাল মিডিয়াতেও ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মন্তব্যে হাসির রোল উঠেছে। একজন লিখেছেন, ‘ভাইরাল হওয়ার নেশায় কাকু বুঝি OTT-র অডিশন দিচ্ছিলেন’। আরেকজনের খোঁচা, ‘আর একটু হলেই কাকুর মিশন ইম্পসিবল, মিশন হসপিটাল হয়ে যেত’। অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘প্রতিটা পাড়াতেই এমন এক ‘আপডেট মাস্টার’ থাকেন, কাকু বোধহয় সেই পদে আবেদন করেছেন’।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ