বনগাঁ স্টেশন থেকে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক, হোল্ডিং সেন্টারে নিক্ষেপ

Share:

নিজস্ব প্রতিনিধি: এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে যে অ্যাজেন্ডা সামনে রাখা হয়েছিল সেটি হল ‘‌অনুপ্রবেশ’‌। বাংলাদেশ থেকে অবৈধ পথে এদেশে যাঁরা প্রবেশ করবেন তাঁদের ফেরত পাঠানো হবে। কোনও রোহিঙ্গা ধরা পড়লেও জিরো টলারেন্স নীতি নিয়ে পুশব্যাক করা হবে। সেক্ষেত্রে একটিই নীতি মানা হবে—ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। আর এই কাজ করতে হলে আগে তাঁদের রাখা হবে ‘‌হোল্ডিং সেন্টারে’‌। সেখানে থাকা–খাওয়ার ব্যবস্থা করে পরে যেখান থেকে তাঁরা এসেছিলেন সেই দেশে পাঠিয়ে দেওয়া হবে। এই নীতি নেওয়ার পর থেকে রাজ্যে হোল্ডিং সেন্টার গড়ে তোলা হচ্ছে। আর এই আবহে আজ, শনিবার চারজন বাংলাদেশি নাগরিককে আটক করে পাঠানো হল হোল্ডিং সেন্টারে।

এদিকে বনগাঁ স্টেশন থেকে এই চারজন বাংলাদেশি নাগরিককে আটক করে বনগাঁ জিআরপি। সরকারি গাইডলাইন মেনে তাঁদের গাইঘাটা থানার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। আজ, শনিবার সকালে এই ঘটনা সামনে আসে। যা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। রাজ্যের একাধিক জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখার জন্য ইতিমধ্যেই হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। এই হোল্ডিং সেন্টারে আটক থাকা বেনাগরিককে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আজ আটক হওয়া ব্যক্তিদেরও বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এবং যশোর জেলায়। অবৈধ পথে তাঁরা ভারতে ঢুকে পড়েন। আর এখানেই থাকতে শুরু করেন। বনগাঁ এলাকায় বাড়ি ভাড়া করে থাকতে শুরু করেন। এখানেই কাজকর্ম করতেন। আজ, শনিবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করে বনগাঁ স্টেশনে এসেছিলেন অভিযুক্তরা। তাঁদের দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ শুরু করে জিআরপি। তখনই অসংলগ্ন কথাবার্তা শুনে সন্দেহ হওয়ায় চেপে ধরলে তাঁরা স্বীকার করেন যে, তাঁরা বাংলাদেশের নাগরিক। তখনই তাঁদের আটক করে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়। গাইঘাটা থানার চাঁদপাড়া মার্কেটিং সোসাইটি এখন হোল্ডিং সেন্টার হিসেবে কাজ করছে। আটক হওয়া বাংলাদেশিদের সেখানেই পাঠিয়েছে জিআরপি।

এছাড়া অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে জমি দিয়েছেন বিএসএফকে। অপরদিকে হোল্ডিং সেন্টার গড়ে তুলেছেন। আর সেখানেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখার ব্যবস্থা করা হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, হোল্ডিং সেন্টারগুলিতে রাখা হচ্ছে, সীমান্ত পেরনো অনুপ্রবেশকারীকে। আবার যাঁরা জেলবন্দি, তাঁদের আদালতে পেশ না করে হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে এবং সাজার মেয়াদ শেষ করা বাংলাদেশি, আইনি জটিলতায় যাঁদের প্রত্যর্পণ আটকে, তাঁদেরও রাখা হচ্ছে। এই হোল্ডিং সেন্টারগুলি থেকে একাধিক অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠিয়েছে পুলিশ।

৪ দিন পরই পথ বদলাবে শনি, ১২২ দিন সুসময় ৫ রাশির জাতকদের

২১ হাজার টাকা ছাড়ে মিলছে ৭০০০mAh ব্যাটারির OPPO K14 Lite

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

পুরানো মোবাইলের ক্যামেরার কেজি আড়াই লক্ষ? আসল তথ্য জেনে নিন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

ধারালো অস্ত্র-শাবল হাতে গ্রামে তাণ্ডব, মানসিক ভারসাম্যহীন যুবকের হামলায় নিহত ১, আহত ১০

নিঃশব্দেই বিকল হতে পারে কিডনি! জেনে নিন ৮টি জরুরি লক্ষণ

বেলন-চাকির দরকার নেই! হাতের তালুতে জল দিয়ে তৈরি করুন সুস্বাদু পানপথি রুটি

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’