আমডাঙ্গা বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাই আনিসুর রহমান গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি ,আমডাঙ্গা: এলাকায় তোলাবাজি, হুমকি ও মারধর এমনকি খুনের মামলায় অভিযুক্ত আমডাঙ্গা বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ভাই আনিসুর রহমান। তাঁকে গ্রেফতার করল আমডাঙ্গা থানার পুলিশ। বৃহস্পতিবার আমডাঙ্গা থানায় (Amdanga P.S.)লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় আনিসুর রহমানকে গ্রেফতার করে আমডাঙ্গা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের পর এক ব্যক্তিকে মারধর করে এবং বন্দুক ঠেকিয়ে তাকে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ।তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে আনিসুর রহমানকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদ করা হয়।

কিন্তু তাতে সদুত্তর না দেওয়ায় আমডাঙ্গা থানার পুলিশ তাঁকে শনিবার বারাসাত আদালতে হাজির করে এবং দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। এখন দেখার বিচারক তাকে কদিনের পুলিশি হেফাজতে পাঠান। এদিকে,আমডাঙার প্রাক্তন বিধায়কের ভাই আনিসুর রহমানের দুদিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিল বারাসত আদালত।

অন্যদিকে,নৈহাটি (Naihati)এলাকার তৃণমূল নেতা হিসেবে পরিচিত বিক্রম সাউ ওরফে গুড্ডুকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। এই গুড্ডুর বিরুদ্ধে একাধিক দুষ্কৃতি কার্যকলাপের অভিযোগ রয়েছে।শুক্রবার রাতে কোলকাতার নিউটাউন থেকে গ্রেফতার করে ধৃতকে শনিবার ব্যারাকপুর আদালতে পাঠানো হয়।এছাড়া, তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউগাছি দু’নম্বর পঞ্চায়েতের সদস্যা সোনালী বিবির স্বামীকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ।বাসুদেবপুর থানার পুলিশ শেখ বাবন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনি কাউগাছি-২ গ্রাম পঞ্চায়েতের সদস্যা সোনালী বিবির স্বামী বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে তাঁর বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো, ভাঙচুর-সহ একাধিক অভিযোগ ছিল বলে দাবি করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বাসুদেবপুর থানার পুলিশ শেখ বাবনকে গ্রেফতার করে। পরে তাঁকে পুলিশি নিরাপত্তায় এলাকায় নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর কর্মকাণ্ডে তাঁরা অতিষ্ঠ ছিলেন।
তবে অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগগুলি এখনও আদালতে প্রমাণিত হয়নি। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশের অপেক্ষা রয়েছে।

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের