‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাকিস্তানি জঙ্গিদের নাম-নিশানা মুছে দিতে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর-২.০’ অভিযানের জন্য সম্পূর্ণ তৈরি। আজ শনিবার (৩০ মে) এমনই হুঙ্কার ছেড়েছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। একই সঙ্গে তিনি এও দাবি করেছেন, ‘পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিতে যে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালানো হয়েছিল, তা ভারতীয় সেনার শক্তি ও সমর্থকে অন্য মাত্রা দিয়েছে। গোটা বিশ্ব অবাক বিস্ময়ে ভারতীয় সেনার শৌর্য দেখেছে।’

এদিন জাতীয় প্রতিরক্ষা আকাদেমির (ন্যাশনাল ডিফেন্স আকাদেমি) ১৫০তম কোর্সের পাসিংআউট অনুষ্ঠানে হাজির ছিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। সেখানেই সেনাবাহিনীতে সামিল হওয়া নতুন সেনানিদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকের নিরাপত্তা সঙ্কট অতীতের চেয়ে ভিন্ন। হুমকি এখন আর সবসময় উর্দি পরে বা ঘোষিত সম্মুখ সমরে আসে না। হাইব্রিড যুদ্ধ এবং দ্রুতগতির আধুনিক যুদ্ধের মুখে সৈন্যদের অবশ্যই তীক্ষ্ণ চিন্তাভাবনা দিয়ে কাজ করতে হবে। ‘অপারেশন সিঁদুর’ প্রমাণ করেছে যে, ভারত যখন কোনও অভিযানে সামিল হয়, তখন তা সুনির্দিষ্ট ও কার্যকর হয়। ভারতীয় সেনার লড়াইয়ের যে সুনাম রয়েছে তা বজায় রাখার দায়িত্ব আপনাদের সকলের।’

উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে অতর্কিতে হামলা চালায় পাক জঙ্গিরা। নির্বিচারে গুলি চালিয়ে ২৬ নিরীহ পর্যটককে ঝাঁঝরা করে দেয়। ওই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠেন দেশের সাধারণ মানুষ। নিরীহ পর্যটকদের উপরে হামলার বদলা নিতে ৭ মে পাল্টা প্রত্যাঘাত করে ভারতের সামরিক বাহিনী। ৭ মে ‘অপারেশন সিঁদুর’ নামে এক অভিযান চালায় স্থল-বিমান ও নৌবাহিনী। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা জয়েশ-ই মহম্মদ ও লস্কর-ই-তৈয়বার জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। শতাধিক জঙ্গিকেও খতম করে।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর