খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

Share:

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি:উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালি দু’নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘরে ত্রিপল, আমফান ও বুলবুল দুর্যোগের ত্রাণের সরঞ্জাম মিলল।সন্দেশখালি দু’নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের(Hatgacha Hostel) একটি ঘরে বন্ধ করে রাখা ছিল সাধারণ মানুষের ত্রিপল থেকে আয়লা ,আমফানের ত্রাণ সামগ্রী । এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।এই তৃণমূল নেতারাই তাদের ক্ষমতার বলে সাধারণ মানুষেরকে এই ত্রাণ সামগ্রী দিতেন না তারা। নিজেরা রেখে দিতেন। সরকারি ত্রান না পাওয়ায় সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখায় এই হোস্টেলের সামনে।

খুলনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যয্যাতি সান্যাল ও খুলনা গ্রাম পঞ্চায়েতের প্রধান(Panchayet Pradhan) রিন্টু সান্যাল সহ রাজা সান্যাল, দেবজ্যোতি সান্যাল, আকাশ মণ্ডল, সৌভিক দাস এরা এই হাটগাছাতেই তাণ্ডব চালাতো এবং সাধারণ মানুষের উপরে অত্যাচার করত। ২০২১ সালেই একাধিক ঘরবাড়ি ভাঙচুর, বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে। এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে ঘর বানিয়ে দেওয়ার নামে কাটমানি সহ একাধিক জব কার্ডের দুর্নীতির অভিযোগ রয়েছে।

এলাকার সাধারণ মানুষ দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান। সাধারণ মানুষ দাবি করে প্রশাসন দ্রুত দেখুক এই বিষয়টি এবং অবিলম্বে এই দোষীদের গ্রেফতার করা হোক । হিঙ্গলগঞ্জ (Hingalganj) মণ্ডল তিনের সভাপতি বিধান মণ্ডল তিনি বলেন, এলাকার সাধারণ মানুষ তাঁরা ক্ষুব্ধ হয়ে হোস্টেলের একটি ঘর ভর্তি ত্রাণের সামগ্রী বাইরে বের করে নিয়ে এসে বিক্ষোভ দেখায় ।এই তৃণমূল নেতারা এর আগেও একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে। তাই স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।দোষীদের উপযুক্ত শাস্তি দিক।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য