আইপিএল শেষ হলেই যে ৫টি বড় পুরস্কার জিততে পারেন বৈভব

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মরশুমের আইপিএলে দাপিয়ে খেলেছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। তাঁর খেলার  ধরনে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। ১৫ বছর বয়সী এই ক্রিকেটার ১৬ ইনিংসে ৪৮.৫০ গড়ে ৭৭৬ রান করেছেন। যার মধ্যে একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান রয়েছে। গুজরাতের কাছে হেরে রাজস্থান রয়‍্যালসের আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন ভঙ্গ হলেও চর্চার কেন্দ্রে রয়েছেন সেই বৈভবই। ফাইনাল শেষে আবারও নজর কাড়তে পারেন তিনি। মোট পাঁচটি পুরস্কার পেতে পারেন ‘বেবি বস’।

আজ রবিবার (৩১ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে আইপিএল-২০২৬-এর ফাইনাল ম্যাচ। মুখোমুখি হবে গুজরাত টাইটানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খেলা শেষ হওয়ার পর হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জেনে নিন কি কি পুরস্কার নিজের ঝুলিতে ভরতে পারেন বৈভব… 

১. বৈভব সূর্যবংশীর ‘ইলেকট্রিক সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’ পুরস্কার জেতা প্রায় নিশ্চিত। এই পুরস্কারের জন্য শুধুমাত্র সেইসব খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়, যারা একটি আইপিএল মরশুমে ন্যূনতম সাতটি ম্যাচ খেলেছেন এবং কমপক্ষে ১০০টি বলের মুখোমুখি হয়েছেন। এর মধ্যে  সর্বোচ্চ স্ট্রাইক রেট নিয়ে খেলার পুরস্কারটি পাবেন বৈভব। চলতি মরশুমে বৈভব সূর্যবংশী ২৩৭.৩০ স্ট্রাইক রেটে রান করেছেন। তাঁর পরেই রয়েছেন ফিন অ্যালেন (২১৪.১১), প্রিয়ংশ আর্য (২১১.৬২) এবং অভিষেক শর্মা (২০৪.৭২)। বৈভবকে পুরস্কার হিসেবে একটি টাটা সিয়েরা গাড়ি দেওয়া হবে।

২. বৈভব চলতি মরশুমের আইপিএলে মোট ৭২টি ছক্কা মেরেছেন। সর্বাধিক ছক্কার পুরস্কারও তাঁকে দেওয়া হবে। এই পুরস্কার জিতলে বৈভব পাবেন ১০ লক্ষ টাকা । বৈভবের পর আইপিএল ২০২৬-এ সর্বাধিক ছক্কা মেরেছেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা (৪৩)। আরসিবি অধিনায়ক রজত পাতিদার ৪১টি ছক্কা মেরেছেন।

৩. বৈভবকে দেওয়া হতে পারে ‘এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন’ পুরস্কার। এই পুরস্কার দখলের লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকায় বৈভব ছাড়াও রয়েছে  প্রিয়াংশ আর্য এবং প্রিন্স যাদবের নাম। তবে বৈভবের পাল্লা ভারী বলে মনে করা হচ্ছে। 

৪. বৈভব ‘মরশুমের সেরা খেলোয়াড়’ পুরস্কারও পেতে পারেন। বর্তমানে তাঁর পয়েন্ট ৪৩৬.৫। গুজরাত টাইটানসের ফাস্ট বোলার কাগিসো রাবাদা ৪০৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। ফাইনালে রাবাদা ভালো খেলতে না পারলে পুরস্কারটি জিতবেন বৈভব।  দেওয়া হবে ১৫ লক্ষ টাকা।  ২০২৫ সালের আইপিএলে এই পুরস্কারটি জিতেছিলেন সূর্যকুমার যাদব।

৫. বৈভব সূর্যবংশী বর্তমানে ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে আছেন। বৈভবের পরেই রয়েছেন   গুজরাত টাইটানসের ব্যাটসম্যান শুভমন গিল (৭২২ রান) এবং সাই সুদর্শন (৭১০ রান)। অরেঞ্জ ক্যাপ জিততে শুভমন গিলকে ফাইনালে ৫৫ রান এবং সাই সুদর্শন ৬৭ রান করতে হবে। যদি তাঁরা কেউ এই রান করতে না পারেন তাহলে বৈভব অরেঞ্জ ক্যাপ জিতে নেবেন।  পুরস্কার হিসেবে ১০ লক্ষ টাকাও পাবেন।

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর