পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরেই প্যারিসে বিশৃঙ্খলা, গ্রেফতার ৪১৬

Share:

নিজস্ব প্রতিনিধি: ফ্রান্সে শনিবার (৩০ মে) রাতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আর্সেনালকে ৪-৩ গোলে হারিয়ে ট্রফি জেতে পিএসজি। জয়ের পর হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আসেন। তখনই ঘটে  সংঘর্ষের ঘটনা। জয়ের উদযাপনের সময় ফ্রান্সের কিছু এলাকায় দাঙ্গা ছড়িয়ে পড়ে। অশান্তি থামাতে ট্রাম লাইনসহ বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। সেই ঘটনাতে ফরাসি পুলিশ ৪১৬ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, পিএসজি-র জয়ের পর তৈরি হওয়া অস্থিরতার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। বাস, ট্রাম, মেট্রো বন্ধ করে দেওয়া সত্বেও শঁজেলিজে অ্যাভিনিউতে প্রায় ২০ হাজার লোক জড়ো হয় এবং পুলিশের দিকে তারা আতশবাজি  ছুঁড়তে থাকে।  পাল্টা জবাবে, পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জানিয়েছেন ৪১৬ জনের মধ্যে ২৮০ জনের বেশি ব্যক্তি প্যারিস থেকে গ্রেফতার হয়েছেন। এই সহিংসতাকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বলে দাবি করে  তিনি জানান, সংঘর্ষে সাতজন পুলিশ আহত হয়েছেন।

আরও পড়ুন: ‘স্পা’ সেন্টারে আচমকা পুলিশের হানা, আটক ২৭ তরুণী-সহ ৬ যুবক

পুলিশ জানিয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেসের নির্দেশে ফ্রান্স জুড়ে ২২ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ৮ হাজার জনকে প্যারিসে মোতায়েন করা হয়েছে। প্যারিস পুলিশের মতে, ম্যাচ চলাকালীন পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামের বাইরে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রায় ৪ থেকে ৫ হাজার লোক  পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে। তাতেই একজন পুলিশকর্তা গুরুতর আহত হন। প্রায় ১৫০ জন দাঙ্গাকারী একটি গেট ভেঙে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে বলেও অভিযোগ উঠেছে। এই সহিংসতায় স্টেডিয়ামের কাছের একটি বেকারি ও একটি রেস্তোরাঁ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।  

অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে samsung galaxy s25 fe, বিস্তারিত জেনে নিন

কার্ডবোর্ড দিয়ে তৈরি মিনি ওয়াশিং মেশিন! কিশোরের কাণ্ডে হতবাক নেটদুনিয়া

কাশ্মীর থেকে মেঘালয়, গরমে দেশের এই ছয় স্থান মুগ্ধ করবে আপনাকে

টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

‘স্পা’ সেন্টারে আচমকা পুলিশের হানা, আটক ২৭ তরুণী-সহ ৬ যুবক

আইপিএল শেষ হলেই যে ৫টি বড় পুরস্কার জিততে পারেন বৈভব

প্রিয় বন্ধুর আচরণেই কি হারিয়ে যাচ্ছে মানসিক শান্তি? জেনে নিন ‘টক্সিক’ বন্ধুত্বের কিছু লক্ষণ

জুতোর দুর্গন্ধ দূর করতে ভরসা রাখুন বেকিং সোডায়, মিলবে সহজ সমাধান

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরেই প্যারিসে বিশৃঙ্খলা, গ্রেফতার ৪১৬

হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা ইরানের, নিয়ম ভাঙলেই কঠোর ব্যবস্থা

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার