জুতোর দুর্গন্ধ দূর করতে ভরসা রাখুন বেকিং সোডায়, মিলবে সহজ সমাধান

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের দিনে বা বর্ষাকালে দীর্ঘ সময় জুতো পরে থাকলে অনেকেরই জুতোর ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হয়। অতিরিক্ত ঘামের কারণে জুতোর ভেতরে আর্দ্রতা জমে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বৃদ্ধি ঘটে, যা দুর্গন্ধের প্রধান কারণ। অনেকেই এই সমস্যা দূর করতে দামি শু-স্প্রে বা ডিওডোরেন্ট ব্যবহার করেন। কিন্তু তাতেও সবসময় কাঙ্ক্ষিত ফল মেলে না।

বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া একটি সহজ উপাদান হল বেকিং সোডা। রাতে ঘুমানোর আগে জুতোর ভিতরে এক থেকে দুই চামচ বেকিং সোডা ছড়িয়ে দিয়ে সারারাত রেখে দিন। সকালে জুতো পরার আগে তা ঝেড়ে ফেললেই দুর্গন্ধ অনেকটাই কমে যাবে। এছাড়া একটি টিস্যু বা ছোট কাপড়ে বেকিং সোডা বেঁধে জুতোর ভেতরে রাখলেও একই উপকার পাওয়া যায়। বেকিং সোডা জুতোর ভেতরের অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে এবং দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে। 

জুতোয় দুর্গন্ধ হওয়ার প্রধান কারণ হল ঘামে ভেজা মোজা। তাই প্রতিদিন কাচা ও পরিষ্কার শুকনো মোজা পরার অভ্যাস করুন। দেখা গিয়েছে, একই মোজা বারংবার পরলে ব্যাকটেরিয়া বাসা বাঁধে। ঘামের গন্ধ জুতোর ভিতরে আটকে যায়। এই দুর্গন্ধ সহজে যায় না। প্রতিদিন নতুন ও পরিষ্কার মোজা পরলে পায়ের ত্বক-ও ভাল থাকবে। এছাড়াও, দুর্গন্ধের সমস্যা এড়াতে প্রতিদিন একই জুতো না পরা, জুতো নিয়মিত রোদে শুকানো, সুতির মোজা ব্যবহার করা এবং পায়ের পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। কম খরচে এবং সহজ উপায়ে জুতোকে সতেজ ও দুর্গন্ধমুক্ত রাখতে বেকিং সোডা হতে পারে কার্যকর সমাধান। 

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চস্য হাওড

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের