এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  আসন্ন এশিয়ান গেমসে অংশ নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে নেমেছিলেন ট্রায়ালে। কিন্তু শেষ রক্ষা হল না। মীনাক্ষী গোয়াতের কাছে হেরে এশিয়ান গেমসে অংশ নেওয়ার স্বপ্ন ভেঙে খানখান হয়ে গেল দেশকে বহু পদক এনে দেওয়া মহিলা কুস্তিগির বিনেশ ফোগাটের।

২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে ফাইনালে উঠেও পদক জিততে পারেনি বিনেশ। ফাইনালের দিন সকালে তাঁর শরীরের ওজন অনুমোদিত মাত্রার চেয়ে বেশি থাকা নিয়ম অনুযায়ী তাঁকে প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয়। স্বপ্নভঙ্গ হওয়ায় অবসর নিয়েছিলেন কুস্তিগির। তবে পাঁচ মাস পরই তিনি অবসর ভেঙে কুস্তিতে ফেরেন। ন্যাশনাল ওপেন র‍্যাঙ্কিং প্রতিযোগিতায় পদক জিতলেই এশিয়ান গেমসের ট্রায়ালে নামার পথ খুলে যেত বিনেশের জন্য। কিন্তু শেষ মুহূর্তে কুস্তি ফেডারেশন নিয়ম পরিবর্তন করায় রাস্তা বন্ধ হয়ে যায়। ফেডারেশন জানিয়ে দেয়, শুধু ওপেন র‍্যাঙ্কিং প্রতিযোগিতার পদক জিতলেই ট্রায়ালে নামা যাবে না। ওই নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিনেশ। মামলার রায় দিতে গিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতিরা বলেন, ‘অন্তঃস্বত্ত্বা অবস্থায় কেউ কুস্তির আখাড়ায় নামতে পারেন না। কিন্তু তার জন্য তাঁর খেলোয়াড়জীবন নষ্ট করে দেওয়া উচিত নয়। বিনেশের মতো কিংবদন্তি কুস্তিগিরকে কিছু ছাড় দেওয়া উচিত। বিনেশকে ট্রায়ালে নামতে না দিলে তা দেশের পক্ষে লজ্জার। তাই এশিয়ান গেমসের জন্য ট্রায়ালে নামতে দেওয়া হোক’।

ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ভারতের কুস্তি ফেডারেশন (ডব্লিউএফআই)। শুক্রবার (২৯ মে) ভারতের কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) আর্জি খারিজ করে সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ জানিয়ে দেয়, বিনেশ ভারতকে গর্বিত করেছেন। তাই দেশের অন্যতম সেরা কুস্তিগিরকে এশিয়ান গেমসের ট্রায়ালে নামতে দিতে হবে।

শীর্ষ আদালতের রায়ের পর এদিন এশিয়ান গেমসের জন্য ট্রায়ালে নেমেছিলেন বিনেশ। ৫৩ কেজি বিভাগে মীনাক্ষী গোয়াতের কাছে অবশ্য ৪-৬ পয়েন্টে হারতে হয়েছে তাঁকে। এক সময়ে পিছিয়ে পড়েছিলেন বিনেশ। পরে ৩-৩ করেন।  তবে শেষ রক্ষা হয়নি।

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার  

শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র

নৌসেনা-বায়ুসেনায় বড় রদবদল, নতুন দায়িত্বে কারা?

ভারতীয় শিবিরে বড় ধাক্কা! শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরাহ, বদলে আসছেন কে?

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা

মাথা ন্যাড়া! সাদা পোশাকে হাটছেন মাহিকার সঙ্গে, হঠাৎ কি হল হার্দিকের

বেয়াইয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক মায়াবতীর, দল থেকে বহিস্কার ভাইপোর শ্বশুরকে