সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, আশাবাদী হোটেল মালিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাত পোহালেই সমস্ত সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন। এই উপলক্ষ্যে সোমবার সকালে দিঘা ও হলদিয়ার এসবিএসটিসি ডিপোতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে ডিপো ইনচার্জের সঙ্গে হাজির থাকবেন স্থানীয় বিধায়ক, প্রশাসনের আধিকারিক ও পুলিশ অফিসাররা। মহিলাদের জন্য বিনামূল্যে পরিষেবা শুরুর দিনে বিশেষ অনুষ্ঠান করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে দিঘা ও হলদিয়ার এসবিএসটিসি ডিপোতে চিঠি পৌঁছেছে। রাজ্য সরকারের নির্দেশ মেনে সেই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

জানা গিয়েছে, প্রতিদিন দিঘার ডিপো থেকে প্রায় ৯৭টি সরকারি বাস ছাড়ে। বেলঘরিয়া, ফলতা আরামবাগ, বহরমপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু সরকারি বাস যাতায়াত করে দিঘাতে। সোমবার থেকে রাজ্যের যেকোনও প্রান্তের মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। প্রাক্তন ও বর্তমান বিধায়ক, সাংসদ, প্রতিবন্ধীরা এতদিন সরকারি বাসে বিনামূল্যে পরিষেবা পেতেন। এবার থেকে মহিলারাও সেই সুযোগ পেতে চলেছেন। দিঘার ডিপোর নিজস্ব বাস ৫০টি। সোমবার সকালে ২টি ডিপোতেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে হাজির থাকবেন বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল এবং প্রদীপ বিজলি।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা ও সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা করে দেওয়ায় আশায় বুক বেঁধেছে দিঘার হোটেল ব্যবসায়ীরা। এই পরিষেবা চালু হওয়ার কারণে দিঘাতে পর্যটকের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন হোটেল মালিকরা। বিনা পয়সায় আসা যাওয়ার সুবিধাকে কাজে লাগালে দিঘায় পর্যটকদের ঢল নামতে পারে। এই সিদ্ধান্তের কারণে পর্যটনে সুফল মিলবে বলে মনে করছে দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন।

নেই অ্যাম্বুলেন্স, দুর্গম রাস্তা দিয়ে কাঁধে করে প্রসূতিকে হাসপাতালে নিয়ে গেল পরিবার

পুলিশ দেখে পালানোর চেষ্টা! মালয়েশিয়ায় গ্রেফতার ৯ বাংলাদেশি

পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরেই প্যারিসে বিশৃঙ্খলা, গ্রেফতার ৪১৬

অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে samsung galaxy s25 fe, বিস্তারিত জেনে নিন

কার্ডবোর্ড দিয়ে তৈরি মিনি ওয়াশিং মেশিন! কিশোরের কাণ্ডে হতবাক নেটদুনিয়া

কাশ্মীর থেকে মেঘালয়, গরমে দেশের এই ছয় স্থান মুগ্ধ করবে আপনাকে

টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

‘স্পা’ সেন্টারে আচমকা পুলিশের হানা, আটক ২৭ তরুণী-সহ ৬ যুবক

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, আশাবাদী হোটেল মালিকরা

আইপিএল শেষ হলেই যে ৫টি বড় পুরস্কার জিততে পারেন বৈভব

জুতোর দুর্গন্ধ দূর করতে ভরসা রাখুন বেকিং সোডায়, মিলবে সহজ সমাধান