পুলিশকে ধাক্কাধাক্কি করার অপরাধে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ গ্রেফতার ১০

Share:

নিজস্ব প্রতিনিধি , চুঁচুড়া: পুলিশকে কাজে বাধা এবং ধাক্কাধাক্কি করার অভিযোগে হুগলি জেলার চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভায়েস চেয়ারম্যান পার্থ সাহা, কাউন্সিলর রঞ্জন রায়, নির্মল চক্রবর্তী ও সমীর চক্রবর্তীরা গ্রেফতার হলেন। মোট ১০ জনকে গ্রেফতার করে চুঁচুড়া থানার(Chuchura P.S.) পুলিশ। জানা গেছে, শনিবার সোনারপুর(Sonapur) যাওয়ার পথে পড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কাচা ডিম, জুতো, ইটের টুকরো। অভিষেককে শুনতে হয়েছিল চোর -চোর এবং গো- ব্যাক স্লোগান। সময় যতই এগিয়েছে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে।

অভিষেকের মাথায় পড়ানো হেলমেট খুলে তাকে কিল, চড়, থাপ্পড় মারা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে শনিবার হুগলি জেলার পিপুলপাতিতে রাস্তা অবরোধ করেন অসিত মজুমদাররা। সেখানে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ। এই ঘটনায় রবিবার সকালে পুলিশ ১০ জনকে গ্রেফতার করে। চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ছাড়া ওই তালিকায় আরো ৯ জন তৃণমূলের নেতা ও কর্মীরা রয়েছেন। ধৃতদের গ্রেফতারের পর ইমামবাড়া সদর হাসপাতালে(Imambara Hospital) মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চুঁচুড়া আদালতে পাঠানো হয় ।

চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের দাবি, তাঁরা রাজনৈতিক ভাবে আন্দোলন করেছিলেন ।সেই আন্দোলন বল প্রয়োগ করে পুলিশ ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিল। এর প্রতিবাদ করায় পুলিশ তাঁদের বিরুদ্ধে বাধা দেওয়ার মামলা দায়ের করেছে। রবিবার সকালে জোর করে ১০ জনকে গ্রেফতার করেছে। আগামী দিন পুলিশের বিরুদ্ধে আইনি লড়াই চলবে বলে অসিত মজুমদার দাবি করেন।

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রাণনাশের হুমকি, ‘গভর্নর’-এ অভিনয় করতে ভয় পেয়েছিলেন মনোজ বাজপেয়ী

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

নিষ্পাপ শিশুর ওপর ‘পৈশাচিক’ অত্যাচার, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠবেন…

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী

ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ-তরুণীর দেহ, হাড়হিম ঘটনা গল্ফগ্রিনে

বুলডোজার অভিযানে ফাঁকা দমদম জংশন স্টেশন চত্বর, খুশি নিত্যযাত্রীরা