অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা। পুরুলিয়ায় অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবির পরিদর্শন করে দেখলেন তিনি। পুরুলিয়াতে এমনই একাধিক ফর্ম পূরণের শিবির খোলা হয়েছে। জেলার মহিলাদের সুবিধার্থে এই শিবিরের আয়োজন করেছে রাজ্য সরকার। আজ, রবিবার সেই শিবিরে যান প্রাণীসম্পদ উন্নয়ন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা। পুরুলিয়া দিয়েই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবির পরিদর্শন শুরু করলেন তিনি। এমনটাই জানিয়েছেন বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়।

আরও পডুন: জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গে পুরুলিয়াতেও শুরু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণের শিবির। রাজ্য সরকারের নয়া প্রকল্প অন্নপূর্ণা ভান্ডারের বারো পাতার ফর্ম পূরণ নিয়ে নানান জল্পনা দেখা দিলেও মহিলারা তাতে কর্ণপাত করতে নারাজ। এই ফর্ম পূরণে আগ্রহ দেখিয়ে পুরুলিয়া শহরের বিভিন্ন শিবিরে ভিড় জমাচ্ছেন মহিলারা। এদিন সেই সমস্ত শিবিরগুলি পরিদর্শন করেন প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা। তাঁর সঙ্গে ছিলেন, পুরুলিয়ার জেলাশাসক কোন্তম সুধীর, অতিরিক্ত জেলাশাসক, বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়-সহ পুরুলিয়া পুরসভার অন্যান্য বিশিষ্টজনেরা।

এদিন বিভিন্ন শিবিরে গিয়ে সাধারণ মানুষের সুযোগ-সুবিধার কথা শোনেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কোনও গুজবে কান দিতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পের ফর্ম পূরণের জন্য বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করবনে সরকারি আধিকারিকরা। তেমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতোই এই শিবির পরিদর্শনে গিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা। এই বিষয়ে পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বলেন, ‘জনগণের রায়ে গঠিত হওয়া এই সরকার সাধারণ মানুষের পাশে সবসময়ে রয়েছে। সেইমতো অন্নপূর্ণা ভান্ডারের বিভিন্ন শিবিরে ঠিকমতো কাজ হচ্ছে কিনা তা পরিদর্শন করলেন রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়ায় এমন শিবির প্রিন্সিপাল সেক্রেটারি প্রথম পরিদর্শন করলেন। এই বিষয়টি আমাদের কাছে আনন্দের এবং গর্বের।’ সূত্রের খবর, জঙ্গলমহলের বিভিন্ন এলাকার এইভাবেই অন্নপূর্ণা ভান্ডারের ক্যাম্প পরিদর্শন করবেন রাজেশ কুমার সিনহা।

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের