জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি ,ঝাড়গ্রাম: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রাতভর নজরদারি চালিয়ে বড়সড় সাফল্য পেল ঝাড়গ্রাম জেলা পুলিশ। খড়গপুর-চিচিড়া ৪৯ নম্বর জাতীয় সড়কের(National High way) গুপ্তমনি এলাকায় বিশেষ তল্লাশি অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে ১৫৬.২ কিলোগ্রাম গাঁজা(Ganja) উদ্ধার করা হয়েছে। ঘটনায় গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাসের নেতৃত্বে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং ঝাড়গ্রাম থানার যৌথ উদ্যোগে শনিবার গভীর রাত থেকে জাতীয় সড়কে নজরদারি শুরু হয়। রবিবার ভোররাতে ঝাড়খণ্ড থেকে কলকাতাগামী একটি সাদা রঙের পিকআপ ভ্যানকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়।

তল্লাশির সময় গাড়ির ভিতর থেকে বস্তাবন্দি অবস্থায় মোট ১৫৬.২ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়। গাড়ির চালক উত্তরপ্রদেশের জৌনপুর জেলার বাসিন্দা হিমাংশু সিং এবং খালাসি কলকাতার কাশীপুর এলাকার বাসিন্দা আজমল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (এনডিপিএস)-এর(NDPS) বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার তাদের ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে বিচারক তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।পুলিশের দাবি, খড়গপুর-চিচিড়া ৪৯ নম্বর জাতীয় সড়ক দীর্ঘদিন ধরেই মাদক পাচারকারীদের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

এর আগেও ঝাড়গ্রাম জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সহায়তায় ঝাড়গ্রাম ও জামবনি থানার পুলিশ একাধিক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। তদন্তকারীদের অনুমান, ওডিশার বিভিন্ন এলাকায় গোপনে চাষ হওয়া গাঁজা দেশের বিভিন্ন প্রান্তে পাচারের জন্য দূরপাল্লার যানবাহন ব্যবহার করা হয়। চালক ও খালাসিদের অর্থের প্রলোভন দেখিয়ে এই চক্র কাজে লাগায় বলেও পুলিশের ধারণা। তবে এ ক্ষেত্রেও গন্তব্যে পৌঁছানোর আগেই মাদকবাহী গাড়িটিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। জেলা পুলিশের এক আধিকারিক জানান, “জাতীয় সড়কে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান চালানো হচ্ছে। গাঁজা সহ যে কোনও ধরনের মাদক পাচার রুখতে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।”

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের