ডিম ও বেকিং ছাড়া সহজেই বানিয়ে ফেলুন ক্রিমি ম্যাঙ্গো আমন্ড পুডিং

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের মরশুম মানেই আম। পাকা, রসালো আম দিয়ে তৈরি নানা ধরনের ডেজার্টের মধ্যে এবার নতুন সংযোজন শেফ কুণাল কাপুরের ম্যাঙ্গো আমন্ড পুডিং।মাত্র ৩০ মিনিটের প্রস্তুতিতেই তৈরি করা যায় ডিম ছাড়া এই ভেগান ও ক্রিমি পুডিং। এই ডেজার্টে দুধের পরিবর্তে ব্যবহার করা হয় ঘরে তৈরি আমন্ড মিল্ক, যা স্বাদে যেমন সমৃদ্ধ, তেমনই স্বাস্থ্যকর। তার সঙ্গে রয়েছে টাটকা আমের সস,  যা  এই ডেজার্টে এনে দেয় গ্রীষ্মের মিষ্টি স্বাদ।

উপকরণ

(আমন্ড মিল্কের জন্য)

¾ কাপ বাদাম

2½ কাপ জল

(পুডিংয়ের জন্য)

4½ টেবিলচামচ কর্নফ্লাওয়ার

১টি দারুচিনি স্টিক

কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স

½ কাপ চিনি

(ম্যাঙ্গো সসের জন্য)

১টি বড় পাকা আম

¼ কাপ চিনি

1½ কাপ জল

১টি ছোট লেবুর রস

সাজানোর জন্য পুদিনা পাতা

পদ্ধতি

প্রথমে বাদাম কয়েক মিনিট সেদ্ধ করে ঠান্ডা করে নিন। এরপর জল দিয়ে ব্লেন্ড করে ছেঁকে তৈরি করুন আমন্ড মিল্ক। আলাদা করে সামান্য আমন্ড মিল্কের সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখুন। বাকি আমন্ড মিল্ক একটি পাত্রে গরম করুন। এতে দারুচিনি, চিনি ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিন। ফুটে উঠলে কর্নফ্লাওয়ার মিশ্রণ ধীরে ধীরে ঢেলে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে দারুচিনি তুলে নিয়ে ছাঁচে ঢেলে ঠান্ডা করুন। এরপর অন্তত দুই ঘণ্টা ফ্রিজে রেখে সেট হতে দিন। এবার ম্যাঙ্গো সস তৈরি করতে আমের পাল্প, চিনি ও সামান্য জল ব্লেন্ড করে হালকা আঁচে রান্না করুন। ছেঁকে নিয়ে তাতে লেবুর রস মিশিয়ে ঠান্ডা করে নিন। পুডিং সেট হয়ে গেলে ছাঁচ থেকে বের করে তার উপর ঠান্ডা ম্যাঙ্গো সস ঢেলে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। আরও আকর্ষণীয় স্বাদের জন্য উপর থেকে কাটা আম, টোস্ট করা বাদাম বা পেস্তা ছড়িয়ে পরিবেশন করতে পারেন। যারা ডিম ছাড়া বা ভেগান ডেজার্ট খুঁজছেন, তাদের জন্য এই ম্যাঙ্গো আমন্ড পুডিং হতে পারে গ্রীষ্মের আদর্শ মিষ্টি।

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়