বাড়ির পরিচারিকা থেকে মন্ত্রী, স্বপ্নের যাত্রা আউশগ্রামের কলিতা মাজির

Share:

নিজস্ব প্রতিনিধি:  কখন কার জীবন কীভাবে বদলে যায় কেউ বলতে পারে না। পূর্ব বর্ধমানের আউশগ্রামের এক পরিচারিকার জীবনের গল্পই এখন সকলের মুখে মুখে। একসময় অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালাতেন কলিতা মাজি। মাসে আয় ছিল মাত্র আড়াই হাজার টাকা। অভাব, লড়াই আর অপমানকে সঙ্গী করেই কেটেছে জীবনের বড় একটা সময়। অথচ সেই কলিতা মাজিই আজ বিধানসভার সদস্য। শুধু তাই নয় আউশগ্রামের বিজেপি বিধায়ক কলিতা মাজি এবার হলেন শুভেন্দু অধিকারীর সরকারের প্রতিমন্ত্রী।  

বঙ্গে বিজেপি ক্ষমতায় আসার এক মাস পর সোমবার সম্প্রসারিত হয়েছে বিজেপি সরকারের মন্ত্রিসভা।  লোক ভবনে রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বাকি ৩৫ জন সদস্য। আজ  সোমবার(১ জুন) ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। শুভেন্দুর সেই মন্ত্রিসভাতেই জায়গা করে নিয়েছেন আউশগ্রামের বিজেপি বিধায়ক কলিতা মাজি (৩৫)। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সামনে প্রতিমন্ত্রী পদে শপথ নেন কলিতা। অর্থাৎ এখন কলিতা শুধু আর বিধায়িকা নন, তিনি রাজ্যের মন্ত্রীও বটে।   

আরও পড়ুন: বিনামূল্যে বাস পরিষেবা, খুশি মহিলা যাত্রীরা, উৎসবের আবহ পুরুলিয়ায়

এক মাস আগে সমাপ্ত বঙ্গে বিধানসভা নির্বাচনে আউশগ্রাম কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন কলিতা মাজি। তিনি তৃণমূল কংগ্রেসের শ্যামাপ্রসন্ন লোহারকে ১২ হাজার ৫৩৫ ভোটে পরাজিত করেন। তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৭ হাজার ৬৯২ এই জয় শুধু রাজনৈতিক ফলাফল নয়, বহু সাধারণ মানুষের কাছে এটি সংগ্রাম আর স্বপ্নপূরণের প্রতীক হয়ে উঠেছে। গুসকরায় ছোট্ট বাড়িতে স্বামী ও ছেলেকে নিয়ে সংসার কলিতার। সকালে বাড়ি বাড়ি কাজ, তারপর নিজের সংসার সামলে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়া, এভাবেই চলত তাঁর প্রতিদিনের জীবন। ২০২১ সালের নির্বাচনে পরাজিত হলেও তিনি থেমে যাননি। মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন, এলাকার সমস্যার কথা শুনেছেন এবং দলের হয়ে কাজ চালিয়ে গিয়েছেন। সেটাই তাঁকে এনে দিয়েছে সাফল্য। এই অদম্য লড়াই তাঁকে একজন পরিচারিকা থেকে মন্ত্রী হয়ে উঠছে সাহায্য করেছে। আউশগ্রামে কলিতা এখন বহু মেয়ের কাছে অনুপ্রেরণা।

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর