বিনামূল্যে বাস পরিষেবা, খুশি মহিলা যাত্রীরা, উৎসবের আবহ পুরুলিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে রাজ্যজুড়ে চালু হয়ে গেল মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা। রাজ্যের মহিলাদের  সরকারি বাসে যাতায়াত করতে আর কোনও টাকা লাগবে না। একদম বিনামূল্যে তারা ভ্রমণ করতে পারবেন। শুধুমাত্র শহরের মধ্যে চলা সরকারি বাসেই নয়, দূরপাল্লার বাসেও যাতায়াত ফ্রি। সোমবার (১ জুন) সকাল থেকে পুরুলিয়া শহরের এস বি এস টি সি বাস ডিপোতে উৎসবের আবহ। প্রথমদিন বাস ডিপোর ইনচার্জ মহিলা যাত্রীদের হাতে গোলাপ ফুল, চকলেট এবং জিরো ব্যালেন্সের টিকিট দিয়ে স্বাগত জানালেন।

পুরুলিয়া থেকে সুদূর কলকাতা সহ বিভিন্ন জায়গায় সরকারি বাস পরিষেবায় সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করছেন মহিলারা। টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে আর টাকা দিয়ে টিকিট কাটা নয়। কাউন্টারে দাঁড়িয়ে আধার কার্ড দেখালেই দিয়ে দেওয়া হচ্ছে জিরো ব্যালেন্সের টিকিট। সেই টিকিটে  থাকা সিট নম্বর দেখে সিটে বসে আজ থেকে যাতায়াত করছেন মহিলারা। পুরুলিয়া জেলা সদরের এস বি এস টি সি বাস ডিপো থেকে কলকাতা সহ বিভিন্ন জেলার দূরপাল্লার।

আরও পড়ুন-আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

রাজ্যের বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই ঘোষণা করেছিলেন, রাজ্যে ক্ষমতায় এলে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করবে। মহিলাদের দেওয়া হবে পিংক কার্ড। এই কার্ড দেখালেই মহিলারা বাসে ফ্রী যাতায়াত করতে পারবেন। তবে যতদিন না পিংক কার্ড হচ্ছে, আধার কার্ড সহ মোট ১১ টি পরিচয় পত্রের যেকোনও একটি দেখালেই মহিলারা সরকারি বাসে বিনা ভাড়ায় যে কোনও গন্তব্যস্থলে যাতায়াত করতে পারবেন।

পুরুলিয়া এস বি এস টি সি ডিপো ইনচার্জ সুবীর কুমার দে জানান, আজ সকাল থেকেই বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রা শুরু করায় ব্যাপক উৎসব উদ্দীপনা দেখা গিয়েছে। আমরা সরকারের নির্দেশনা বাস্তবে তা করছি, কোথাও কোনো অসুবিধা হয়নি। প্রথম দিনে মহিলা যাত্রীদের গোলাপ ফুল হাতে চকলেট দিয়ে একটা স্বাগত জানিয়েছি। মহিলারা আজ থেকে এই সুবিধা পেয়ে খুবই খুশি।

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব