বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতীয় পাইলট

বিয়ের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সব শেষ। নববধূর সিঁথির সিঁদুর ফাঁকা করে না ফেরার দেশে চলে গেলেন পাইলট স্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সব শেষ। শুক্রবার (২৯ মে) আমেরিকার জর্জিয়ায় ডসন কাউন্টির ডসনভিলের কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন ভারতীয় বংশোদ্ভূত এক পাইলট ডেভি ফিজি। বয়স মাত্র ২৬ বছর। কোনক্রমে বেঁচে গেলেন তাঁর নববিবাহিতা স্ত্রী। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁর অবস্থা সঙ্কটজনক। জানা গিয়েছে, ডেভি ফিজি পেশায় ডেল্টা এয়ার লাইন্সের পাইলট ছিলেন। এই দুর্ঘটনায় হেলিকপ্টারটির পাইলটও নিহত হয়েছেন। কিন্তু তাঁর নাম-পরিচয় জানা যায়নি। ডেভি ফিজির আদি বাড়ি কেরলমে। কিন্তু ছোট থেকেই তিনি আমেরিকায় বড় হয়েছেন। তাঁর পরিবার বহু আগেই কেরলম থেকে আমেরিকায় চলে আসেন।

সূত্রের খবর, দুর্ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগেই প্রেমিকা জেসনিকে বিয়ে করেছিলেন ডেভি। জেসনি পেশায় একজন নার্স। তিনি এবং তাঁর পরিবারও কেরলমের বাসিন্দা। তবে দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও মেট্রো আটলান্টার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। নিহত পাইলটের বাবা বলেছেন, ডেভি গত শুক্রবার জেসনিকে বিয়ে করেন, তাঁদের প্রায় ১২ বছরের সম্পর্ক ছিল। নিউ টেস্টামেন্ট চার্চে তাঁদের পরিচয় হয়েছিল। ডসনভিলের ‘দ্য রিভিয়েরায়ে’ তাঁদের বিয়ে হয়। তাঁদের বিয়েতে প্রায় ৪০০ জন অতিথি উপস্থিত ছিলেন। আটলান্টার ডাউনটাউনের একটি হোটেলে রাত কাটানোর পর সেখান থেকেই রবিনসন আর৬৬ হেলিকপ্টারটির ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তাতে চেপেই জর্জিয়ার দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। মোট পাঁচজন ছিলেন, ডেভির বাবাও ছিলেন। কিন্তু হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছনোর আগেই দুর্ঘটনার সম্মুখীন হয়।

বিয়ের অনুষ্ঠানস্থলের কাছেই প্রত্যন্ত বনাঞ্চলে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। তাতে পাইলট সহ নববিবাহিত ডেভি মারা যান এবং ডেভির স্ত্রী আশ্চর্যজনকভাবে বেঁচে যান। জেসনি প্রায় ছয় ঘণ্টা ধরে ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছিলেন, এরপর উদ্ধারকারীরা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। ডেভির বাবা জানিয়েছেন, ভোরে জ্ঞান ফিরতে দেখেন তাঁর ছেলে রক্তাক্ত অবস্থায় তাঁর বুকে শুয়ে আছে। যা দেখে তাঁর হাতপা ঠাণ্ডা হয়ে গিয়েছিল। হেলিকপ্টারটির ওড়ার আগেই আবহাওয়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন পাইলট। দৃশ্যমানতা শূন্য হওয়ার পরেও তাদের নিয়ে আকাশে ওড়ে হেলিকপ্টারটি। ছেলের মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন ডেভির পরিবার।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক