প্যাকেট ছিঁড়তেই আইসক্রিম থেকে বেরোচ্ছে পোকা! শিশুর অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরমের দিনে শিশুর হাতে তুলে দেওয়া এক প্যাকেট চকোলেট আইসক্রিম মুহূর্তেই পরিণত হল আতঙ্কের কারণ। মহারাষ্ট্রের থানে এক শিশুর কেনা প্যাকেটজাত আইসক্রিম কনের ভিতর থেকে কৃমির মতো একটি পোকা পাওয়ার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। শিশুদের বহুল পছন্দের এই খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন, আর ঘটনাটি ঘিরে ক্ষোভ উগরে দিয়েছেন শিশুটির পরিবারও।

সূত্রের খবর, একটি শিশু চকোলেট আইসক্রিম খাওয়ার সময় আচমকাই তার ভিতরে একটি পোকা দেখতে পায়।  ভালো করে দেখলে বোঝা যায় যে সেটি একটি কৃমি ছিল। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতেও তায় দেখা যায়। আর সমাজ মাধ্যমে ছবি দ্রুত ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ে সাধারণ মানুষের মধ্যে। শিশুটির পরিবারের একজন সদস্য ছিলেন ঘটনাস্থলে। তিনি জানান,  শুধু নিজের পরিবারের জন্য নয়, এমন খাবার প্রতিটি  শিশু এবং বড়দের জন্যও নিরাপদ নয়। তার দাবি,  এই ঘটনায় সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।এমনকি তিনি অভিযোগ করেন, এই ধরনের গাফিলতির জন্য কোম্পানির কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত।

 

View this post on Instagram

 

A post shared by in Digital Marathi (@indigital.marathi)

আরও পড়ুনঃতিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে কোন কারণ?

তিনি আরও জানান, বিষয়টি জানাতে ওই আইসক্রিমের দোকানে গেলে দোকানদার দায় এড়িয়ে যান এবং বিষয়টি তার দায়িত্ব নয় বলে সাফ জানিয়ে দেন। এই ঘটনা ফের প্রশ্ন তুলেছে খাদ্যপণ্যের উৎপাদন, সংরক্ষণ ও প্যাকেজিং ব্যবস্থার মান নিয়ে। বিশেষজ্ঞদের মতে, শিশুদের জন্য তৈরি খাদ্যপণ্যে সামান্য গাফিলতিও বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি ডেকে আনতে পারে। তাই উৎপাদন প্রক্রিয়ায় কঠোর মান নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। যদিও ওই আইসক্রিম কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও  প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RCB-র জয়ে আবেগময় মুহূর্ত, বিরাটের কপালে অনুষ্কার ভালবাসার চুম্বন, ছবি ভাইরাল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর

ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচারের অধিকার পেল জি এন্টারটেইনমেন্ট

আবাস যোজনায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

মহিলাদের সুস্থ থাকতে কোন খাবারগুলি জরুরি, আর কোনগুলি আজই বাদ দেবেন জানেন?

ঋতব্রত ও সন্দীপনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

স্ত্রীর অবৈধ সম্পর্কের জের, পুলিশের সামনে মারধর, তুমুল উত্তেজনা হাসনাবাদে

মাঠে বৈভবের সঙ্গে সাক্ষাৎ, ভবিষ্যতের জন্য ‘বেবি বস’-কে কোন গুরুমন্ত্র দিলেন বিরাট?

বিমানের জ্বালানি বিক্রি বন্ধ করে দিল রাশিয়া, বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব