তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে কোন কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  এক রাতের অন্ধকারে ঘটে গেল এমন এক মর্মান্তিক ঘটনা, যা শুনে শিউরে উঠছেন সকলে। মায়ের হাতেই মৃত্যু হল তিন নিষ্পাপ কন্যার, তারপর নিজেও মৃত্যুর পথ বেছে নিলেন তিনি। পরিবারের ভিতরে ঠিক কী এমন ঘটেছিল, যার জেরে এক মা এত বড় ভয়ংকর সিদ্ধান্ত নিলেন,তা ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। ঘটনার নৃশংসতায় স্তম্ভিত গোটা এলাকা, হতবাক তদন্তকারীরাও।

মধ্যপ্রদেশের শাহডোল জেলায় ৩২ বছর বয়সী এক মহিলা এবং তার তিন মেয়ের মৃত্যু হয়েছে বিষ খেয়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বেওহারি এলাকার পাপৌন্ধ থানার অন্তর্গত হিরওয়ার গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পাপৌন্ধ থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) ব্রিজেন্দ্র মিশ্র জানান, মৃত মহিলার নাম অনিতা সিং (৩২)। অভিযোগ, তিনি প্রথমে তার তিন মেয়ে, ঋতিকা (৪), কৃষ্ণকুমারী (২) এবং অর্পিতাকে বিষ খাইয়ে দেন। এরপর নিজেও একই বিষ খান। ঘটনাস্থলেই ঋতিকা ও কৃষ্ণকুমারীর মৃত্যু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় অনিতা ও অর্পিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা অনিতাকে মৃত বলে ঘোষণা করেন। পরে  চিকিৎসাধীন অবস্থায় অর্পিতারও মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, অনিতার বড় মেয়ে প্রতিবেশীদের জানায় যে, তার মা তাদের বিষ খাইয়ে দেন। বিষ খাওয়ানোর পর বাড়ির নথিপত্র, জামাকাপড়, পারিবারিক ছবি এবং খাদ্যশস্যেও আগুন লাগিয়ে দেন তিনি। তবে কেন এমন ভয়াবহ পদক্ষেপ নিয়েছিলেন অনিতা, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইডের একটি প্যাকেট উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে , অনিতা তাসর শ্বশুরবাড়ির লোকজনের থেকে আলাদা থাকতেন। তার স্বামী পেশায় গাড়িচালক এবং ঘটনার সময় হায়দরাবাদে ছিলেন। পুলিশ মৃতার আত্মীয়দের বয়ান রেকর্ড করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে