তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ১০০ দিন পেরোতে না পেরোতেই তারেক রহমানের মন্ত্রিসভায় ভাঙন। সোমবার (১ জুন) ইস্তফা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা লিখলেও সূত্রের খবর, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন নিয়ে সরকারের অবহেলাতেই ক্ষুব্ধ হয়ে ইস্তফা দিয়েছেন বিএনপির দীর্ঘদিনের লড়াকু নেতা।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান। মন্ত্রিসভায় ঠাঁই দেন পার্বত্য চট্টগ্রামের বর্ষীয়ান নেতা দীপেন দেওয়ানকে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। কিন্তু দায়িত্ব পালন করতে নানা অসুবিধা ও প্রতিকুলতার সম্মুখীন হন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানকেও এ বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তাই এদিন সরাসরি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন।

যদিও পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথাই উল্লেখ করেছেন দীপেন দেওয়ান। চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রকের মন্ত্রী হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। তবে অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি নানাবিধ জটিল শারীরিক অসুস্থতায় ভুগছি। বর্তমানে আমার এই শারীরিক অসুস্থতা ও সীমাবদ্ধতার কারণে মন্ত্রকের দৈনন্দিন এবং নিয়মিত প্রশাসনিক কাজের গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ দৃশ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে; যা কোনওভাবেই কাম্য নয়। বর্তমান সরকারের যুগান্তকারী উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষা এবং সামগ্রিক প্রশাসনিক কাজের গতিশীলতা বহুগুণ বৃদ্ধির স্বার্থেই স্বেচ্ছায় ইস্তফার সিদ্ধান্ত নিয়েছি।’

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর

ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচারের অধিকার পেল জি এন্টারটেইনমেন্ট

আবাস যোজনায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

মহিলাদের সুস্থ থাকতে কোন খাবারগুলি জরুরি, আর কোনগুলি আজই বাদ দেবেন জানেন?

ঋতব্রত ও সন্দীপনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

স্ত্রীর অবৈধ সম্পর্কের জের, পুলিশের সামনে মারধর, তুমুল উত্তেজনা হাসনাবাদে

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

১.৪২ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে সোনা, এক ধাক্কায় অনেকটাই কমেছে রুপোর দাম

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

মাঠে বৈভবের সঙ্গে সাক্ষাৎ, ভবিষ্যতের জন্য ‘বেবি বস’-কে কোন গুরুমন্ত্র দিলেন বিরাট?

বিমানের জ্বালানি বিক্রি বন্ধ করে দিল রাশিয়া, বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব