রাহানে, পূজারাকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ অজয় জাদেজা

অত্যন্ত দুঃখজনক, প্রাথমিক প্রতিক্রিয়া অজয় জাদেজার

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে অজিঙ্কা রাহানে এবং চেতশ্বর পূজারাকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন অজয় জাদেজা।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাদেজা বলেন, ‘অত্যন্ত দুঃখজনক। আমার প্রাথমিক প্রতিক্রিয়া এটাই। এই সিদ্ধান্ত যদি ভারতের টপ পারফরম্যান্সের সময় নেওয়া হত তাহলে একটা কথা ছিল। তখন এই সিদ্ধান্ত আমি সমর্থন করতে পারতাম। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স খুব একটা উল্লেখযোগ্য নয়। এই অবস্থায় অজিঙ্কা রাহানে এবং চেতশ্বর পূজারাকে বাদ দিয়ে কার্যত সিরিজ হারের জন্য তাদের কাঠগড়ায় তোলা হল। খেলায় জয়ের পিছনে যেমন দলের প্রত্যেক খেলোয়াড়ের ভূমিকা থাকে, হারলে তার দায় প্রত্যেক খেলোয়াড়কে নিতে হয়। এটা এমন নয় যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অজিঙ্কা রাহানে এবং চেতশ্বর পূজারাই শুধু ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছেন টপ ফর্মে থাকা কমবেশি সব খেলোয়াড়।’

অজয় জাদেজা আরও বলেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা সিরিজের কথা বাদ দিলে অন্যান্য সিরিজে এই দুজনের পারফরম্যান্স উল্লেখযোগ্য। তারপরেও কেন শুধু এই দুজনকে বেছে বেছে বাদ দেয়া হল, তার কোনও কারণ আমি খুঁজে পাচ্ছি না।

শ্রীলঙ্কা বিরুদ্ধে ভারতের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। ভারত খেলবে তিনটি টি-টুয়েন্টি সিরিজ। পাশাপাশি তারা খেলবে দুটি টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচ শুরু হবে ৪ মার্চ থেকে।উল্লেখ করা যেতে পারে, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট বা টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারবেন না দীপক চাহার। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। তাঁকে বেঙ্গালুরু রিহ্যাব সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। থাকতে হবে ছ সপ্তাহ।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার